কালিম্পংয়ে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, নিহত ৪

গতকাল রাতে কালিম্পংয়ের পাথরঝোরা থেকে গ্যাংটক যাওয়ার পথে ৫০ ফুট গভীর খাদে পড়ে গিয়েছে একটি যাত্রীবোঝাই গাড়ি। যার ফলে মৃত্যু হয়েছে চারজনের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টি ভয়ে ভয়ে কাটল দুর্গোৎসব। যদিও নবমী-দশমী তে দু-এক পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা এবং শহরতলি। এদিকে ক্রমাগত বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে। দুর্যোগের ঘনঘটা পাহাড়ে। কোথাও লাল, কোথাও কমলা সতর্কতা। ফুঁসছে পাহাড়ি নদীগুলিও। এদিন পুজোর মরসুম অনেকেই লম্বা ছুটি পেয়ে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক ঘুরতে গিয়েছেন। সুতরাং এই মূহুর্তে পর্যটক ঠাসা উত্তরবঙ্গ। যে কারণে বিপদও বাড়ছে। তার মধ্যেই শুক্রবার রাতে পর্যটক ঠাসা কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল।

জানা গিয়েছে, গতকাল রাতে কালিম্পংয়ের পাথরঝোরা থেকে গ্যাংটক যাওয়ার পথে ৫০ ফুট গভীর খাদে পড়ে গিয়েছে একটি যাত্রীবোঝাই গাড়ি। যার ফলে মৃত্যু হয়েছে চারজনের। এবং গুরুতর আহত হয়েছেন ৩ জন। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত ৮ টা নাগাদ কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি পাথরঝোরা থেকে গ্যাংটক যাচ্ছিল। তখনই উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই গাড়িটি। জানা গিয়েছে, সেই গাড়ির জোরালো আলোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন গাড়ির চালক। তখনই দুর্ঘটনগ্রস্থ যাত্রীবোঝাই গাড়িটি মেল্লি কিরণি এলাকায় খাদে পড়ে যায়। কমপক্ষে ৫০ ফুট গভীর ছিল সেই খাদ।

গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ৪ জন ঘটনাস্থলেই মারা যান। এবং তিনজন আহত হন। নিহতদের মধ্যে তিন জনই বোজোঝাড়ি এলাকার বাসিন্দা। চতুর্থ জন স্থানীয় বাসিন্দা। এই মূহুর্তে নেপালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর জেরে জায়গায় জায়গায় ধস নামছে, পাশাপাশি হড়পা বানেরও আশঙ্কা রয়েছে। তার মধ্যেই উত্তরবঙ্গে ভারী দুর্যোগের সতর্কতা জারি হয়েছে। এদিকে নেপাল ও উত্তরবঙ্গ মিলিয়ে এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে গিয়েছেন কয়েক হাজার পর্যটক। তাই নিরাপত্তার কারণে, হাওয়া অফিসের দেওয়া সমস্ত আপডেট মেনে পর্যটকদের ঘোরাঘুরির পরামর্শ দেওয়া হয়েছে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক