লাজলজ্জা সব উধাও! আড়াই দিনে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৪০ রানে এগিয়ে গেল ভারত

ওয়েস্ট ইন্ডিজের মুখে চুনকালি লেপে আড়াই দিনেই টেস্ট শেষ করল ভারত। ১৪০ রানে ক্যারাবিয়ানদের হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন শুভমন গিলরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওয়েস্ট ইন্ডিজের মুখে চুনকালি লেপে আড়াই দিনেই টেস্ট শেষ করল ভারত। ১৪০ রানে ক্যারাবিয়ানদের হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন শুভমন গিলরা। যদিও ঘরের স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জিততে কোনও সমস্যার কথা ছিল না ভারতীয় দলের। তাই শুভমন দের কোনও সমস্যার মুখে পড়তে হয়নি। বলা চলে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। তা বলে আমদাবাদের পিচে ওয়েস্টইন্ডিজের ব্যাটার দের এমন খারাপ দশা কেউ কল্পনা করতে পারে নি।

টেস্টের কোনও ইনিংসেই জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজের দাপুটে সব খেলোয়াড়রা। ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নামেনি ভারত। শুক্রবার ৫ উইকেটে ৪৪৮ রানেই তা ডিক্লেয়ার করে দিয়েছিলেন শুভমন। যাই হোক, আমদাবাদের ২২ গজে প্রথম দিন থেকেই বল ঘুরেছে। প্রথম দিনে গড়ে বল ঘুরেছে ২.৪ ডিগ্রি, দ্বিতীয় দিন ৩.৪ ডিগ্রি আর শনিবার সকাল থেকে গড়ে বল ঘুরেছে ৩.৯ ডিগ্রি। বাউন্সও অসমান ছিল। যার ফলে রোস্টন চেজের দলের অর্ধেক ইনিংস নামিয়ে দিতে সক্ষম হন ভারতের বোলাররা। তবে বলাই বাহুল্য, এবারের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির কোনও ব্যাটারই দলকে ভরসা যোগাতে পারেননি।

যদিও অ্যাথানাজের ৩৮ রানের ইনিংস রয়েছে। দ্রুত আউট হয়ে যান দুই ওপেনার জন ক্যাম্পবেল (১৪) এবং তেজনারাইন চন্দ্রপাল (৮)। নীতীশ কুমার রেড্ডির বলে আউট হন চন্দ্রপাল, আর সিরাজের বল ড্রাইভ করতে গিয়ে আউট হোন তেজনারাইন। ৪৬ রান করার পর অ্যাথানাজের সঙ্গে জুটি তৈরি করেন জাস্টিন গ্রেভস। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৪৬ রান। সুতরাং ভারতের জয় ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। পরের ওভারে সিরাজের বল আউট হোন গ্রেভস (২৫) এবং ওয়ারিকান (শূন্য)। শেষমেষ ১৪৬ রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। জিতে যায় ভারত। যদিও শুক্রবারের পরই শুভমনদের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবার মাঠে নামার আগেই ভারত ডিক্লেয়ার করে দেওয়ার পর শুধুমাত্র জয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর