Loading live market data...
Loading active stocks...
Connecting...

কিছুক্ষনের জন্য ভারত-পাকিস্তান ম্যাচ থামিয়ে দিল পোকারা, স্প্রে হাতে মাঠে নামলেন পাক অধিনায়ক ফাতিমা

Share:

নিজস্ব প্রতিনধি: মশার উপদ্রবে কিছুক্ষণের জন থমকে গেল আইসিসি মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তানের খেলা। অবাক হচ্ছেন শুনে যে মশার জন আবার কি করে থমকে গেল খেলা। ভাবছেন এটা আবার হয় নাকি? শ্রীলঙ্কায় এটাই হয়েছে। কারণ রবিবার খেলা চলাকালীন কলম্বোর স্টেডিয়ামে উড়ে বেরাল পোকার ঝাঁক। এতেই ক্রিকেটারদের খেলতে প্রবল সমস্যা হচ্ছিল। সেই কারণেই মাঝে কিছুক্ষণ বন্ধ রাখতে হল খেলা। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা মশা তাড়াতে স্প্রে করতে মাঠে নামেন।

মশার উপস্থিতির কারণে উভয় দলের খেলোয়াড়রা মনোযোগ দিতে পারছিল না এবং তাদের স্প্রে ব্যবহার করতে দেখা গিয়েছে। যারা বল করছেন, ব্যাটার এবং উইকেটকিপারকেও বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। বারবার পোকা তাড়াবার চেষ্টা করেও হয়নি সমস্যার সমাধান। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা মশা তাড়াতে স্প্রে করেল মেলেনি মুক্তি। এর কারণেই কর্মকর্তারা খেলা কিছুক্ষণের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ক্রিকেটারদের মাথার উপর মশার ভনভন দেখে বাধ্য হয়ে ৩৪ ওভারে মাঠকর্মীরা মশা তাড়াতে কামান দাগে। মাঠকর্মীরা মুখোশ পরে মাঠে নামেন এবং সেই সময়ে ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিছুক্ষণ পর আবার শুরু করা হয় খেলা।

রবিবার পাকিস্তান টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতীয় মহিলা ব্যাটসম্যানরা সবাই ভালো শুরু করলেও পঞ্চাশ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি। ওপেনার ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা ৩২ বলে ২৩ রান করেন, ৪টি বাউন্ডারি মারেন। মান্ধানার ওপেনার সঙ্গী প্রতীকা রাওয়াল ৩৭ বলে ৩১ রান করেন।  ৪৬ রানের ব্যক্তিগত স্কোরে আউট হওয়ার আগে হারলীল দোয়েল ছিলেন সেরা ব্যাটসম্যান। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর ১৯ রান করেন। খেলা বন্ধ হওয়ার সময় জেমিমা রদ্রিগেজ করেছিলেন ২৮ রান। সাদিয়া ইকবাল, ডায়ানা বেগ, ফাতিমা সানা এবং রমিন শামীম একটি করে উইকেট নেন। 

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি