Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুজোয় ঘুরে ঘাম, ধুলো-বালিতে নষ্ট হয়েছে চুল? এইভাবেই ফিরে পান হারানো জেল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই স্টাইল। নানা ধরনের ড্রেসের সঙ্গে মিলিয়ে চুলের হরেকরকম স্টাইল। পুজোর সাজে মুখের সঙ্গে মানান সই করতে কেউ করেছেন স্ট্রেটনিং আবার কেউ করেছেন কার্ল। এমনকি শ্যাম্পু করে তাড়াহুড়ো করে বের হওয়ার জন্য আবার কেউ চুল শুকোতে হেয়ার ড্রায়ারের ব্যবহার করেছেন। সেই সঙ্গেই এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘোরাফেরার সময় ঘাম, ধুলো মিলে মিশে এক হয়ে গিয়েছে। সবমিলিয়ে চুলের একেবারে যাতা দশা। পুজো শেষে চুল পড়া,শুষ্কতা, খুশকি নিয়ে জেরবার। ভাবছেন কীভাবে ফেরাবেব চুলের জেল্লা। সামান্য কিছু পদ্ধতি মেনে চললেই ফিরবে চুলের স্বাস্থ্য।

১. চুলে ভালো করে শ্যাম্পু করুন। তাতে চুল থেকে তৈলাক্তভাব, ময়লা যাবে। স্ক্যাল্প স্বাস্থ্যকর না হলে চুলের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে।

২. চুল পড়া কমাতে ভাল করে মাসাজ করুন কারণ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হলে চুলের গোড়া শক্ত হয়। মাসাজে ক্লান্তি দূর হবে এবং কমবে চুল পড়ার সমস্যা।

৩. হেয়ার মাস্ক ব্যবহার করুণ চুলের শুষ্কতা দূর করতে। ৩০ মিনিট পর হেয়ার মাস্ক জল দিয়ে ধুয়ে ফেলুন। হেয়ার মাস্কে দই রাখতে পারেন। কলা দিলেও চুল সিল্কি হয়।

৪. হেয়ার মাস্ক ধুয়ে স্টিম ট্রিটমেন্ট করাতে পারেন। এতে চুলের ডগা ফাটার সমস্যা কমবে ও চুল নরম, মোলায়েম হবে। সেই সঙ্গেই কমবে চুল পড়ার সমস্যা।

৫. শেষে কন্ডিশনার ব্যবহার করুণ। এতে চুলে জট পড়ার সমস্যা কমবে ও নরম এবং উজ্জ্বল দেখাবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর