বিহারে নভেম্বরে দু দফায় বিধানসভার ভোট, কবে হবে গণনা?

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: ঘোষণা করা হল বহু প্রতিক্ষিত বিহার বিধানসভা নির্বাচনের দিন। বিহারের ২৪৩টি বিধানসভা আসনের ভোটগ্রহণ হবে দুটি ধাপে। প্রথম ধাপের ভোটগ্রহণ ৬ নভেম্বর এবং দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১১ নভেম্বর। ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। সমস্ত প্রস্তুতি পর্যালোচনা করে নির্বাচন কমিশনের কর্তারা রবিবার পাটনা থেকে দিল্লিতে ফেরার পরেই সোমবার এই ঘোষণা করেছে।   

ভোটের দিন ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার  বলেছেন, "এবার বিহার নির্বাচন কেবল জনগণের জন্য সহজ হবে না, ভোটগ্রহণ শান্তি ও স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হবে।" তিনি বলেছেন, "২৫০টি পোলিং স্টেশনে পুলিশ টহলের জন্য ঘোড়া ব্যবহার করবে। সমস্ত পোলিং স্টেশনে হেল্প ডেস্ক, র‍্যাফ, স্বেচ্ছাসেবক থাকবে। ৮৫ বছরের বেশি বয়সী ভোটারদের জন্য বাড়িতে ভোট দেওয়ার সুবিধা থাকবে।" তিনি জানিয়েছেন, "বিহারে ৭.৪৩ জন ভোটার ভোট দেওয়ার যোগ্য। ৯০,০০০-এরও বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হবে এবং এর মধ্যে ১,০৪৪টি মহিলা দ্বারা পরিচালিত হবে।" প্রধান নির্বাচন কমিশনার এটাও জানিয়েছেন,  ভোটের সময় নজরদারি নিশ্চিত করার জন্য সমস্ত ভোটকেন্দ্রে "ওয়েব-কাস্টিং" করা হবে।  এবারে বিহারে বিহারে ১৪ লক্ষ নতুন ভোটার ভোট দেবেন। জ্ঞানেশ কুমার জানিয়েছেন,  বিহারে মোট ৯০,৭১২ জন বিএলও, ২৪৩ জন ইআরও এবং ৩৮ জন ডিইও নিয়োগ করা হয়েছে, যাদের সাথে এখন সরাসরি যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে, ভোটগ্রহণ তিনটি ধাপে হয়েছিল। প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২৮ অক্টোবর ,  দ্বিতীয় ধাপে ৩ নভেম্বর  এবং তৃতীয় ধাপে ৭ নভেম্বর  হয়েছিল।  ভোট গণনা হলেছিল ১০ নভেম্বর। ২০২০ সালের নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত করা জরুরি বলে মনে করা হয়েছিল কারণ প্রাথমিকভাবে রাজ্যের কিছু অংশে নকশাল এবং নিরাপত্তা-সম্পর্কিত সমস্যা ছিল। ২০২৫ সালের নির্বাচনও হবে দুই ধাপে। তবে এবারের ভোট একটু অন্য হতে চলেছে কারণ এসআইআর।  ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। বিরোধীরা ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়ার অভিযোগ এনেছে। এই সব নিয়ে বিহারে কে হাসবে শেষ হাসি সেই উত্তর মিলবে ১৪ নভেম্বর। 

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল