বেলডাঙার কাপাসডাঙা দীঘির ধারে দুটি ব্যাগ থেকে ২০টি বোমা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,বেলডাঙা: দুই ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার বেলডাঙার কাপাসডাঙা দীঘিরধার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি ব্যাগে রাখা ছিল ২০টি বোমা। শুক্রবার দুপুরে স্থানীয়রা দীঘিরধার এলাকায় মাঠে ঝোপের মধ্যে বোমা ভর্তি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙা থানার(Beldanga P.S.) পুলিশ। বোম্ব স্কোয়াড উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। উলেখ্য গত শুক্রবার মুর্শিদাবাদের ডোমকল ও রেজিনগরে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় দুজনের। ফের বোমা কারা মজুদ করছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে,বাংলাদেশ পাচারের আগে আবারো নিষিদ্ধ হেরোইন উদ্ধার করল লালগোলা থানার(Lalgola P.S.) পুলিশ।

শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পিরতলা রেল স্টেশন(Pirtala Rail Station) সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬০ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করা হয়।এরপাশাপাশি দুই হেরোইন কারবারিকে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম জেনারুল সেখ। তার বাড়ি লালগোলা থানা এলাকায়।অপরজনের নাম সিজারুল সেখ। তার বাড়ি ভগবানগোলা থানা এলাকায়।জানা যায়,গোপণ খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পুলিস পীরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়।এরপর জেনারুল সেখ ও সিজারুল সেখ নামে দুই হেরোইন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে উদ্ধার করে ২৬০ গ্রাম হেরোইন।যার বাজার মূল্য প্রায় ২৬ থেকে ২৮ লক্ষ টাকা।

পুলিশ জানিয়েছে,এই নিষিদ্ধ হেরোইন বাংলাদেশে(Bangladesh) পাচার করার পরিকল্পনা ছিল।কিন্তু তার আগেই হেরোইন পাচারের ছক বানচাল করে পুলিশ।ধৃতদের শুক্রবার লালগোলা থানা থেকে বহরমপুরের এনডিপিএস আদালতে পেশ করা হয়।ধৃত হেরোইন পাচারকারীর সঙ্গে আর কে বা কারা যুক্ত সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩