Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘সায়ারা’, ‘ধুম ৩’-কে পেছনে ফেলল ‘কান্তারা চ্যাপ্টার ১’, মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক রেকর্ড ভাঙছে “কান্তারা চ্যাপ্টার ১”। মুক্তির দ্বিতীয় সপ্তাহের শেষে বক্স অফিস কালেকশনে বিরাট ঝড় তুলেছে। আয় রয়েছে উর্ধগতিতে। শনিবার ছবিটি দেশীয় কালেকশনে ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ছবি সর্বকালের ব্লকবাস্টার হিসেবে নিশ্চিত করার দিকে এগিয়ে চলেছে।

কান্তরা চ্যাপ্টার ১ বক্স অফিস আপডেট

শনিবার প্রেক্ষাগৃহে দশম দিনে এই ছবি ভারতে ৩৭ কোটি টাকা আয় করেছে। শুক্রবারের তুলনায় যা ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ঋষভ শেঠির সিনেমার প্রথম সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির অর্থ হল ১০ দিন পর ছবিটি ভারতে ৩৯৬.৬৫ কোটি টাকা (মোট ৪৭৬ কোটি) আয় করেছে। আজ দ্বিতীয় রবিবারও আয়ের দিক থেকে উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে এই ছবি রবিবার শুধুমাত্র ভারতেই ৪০ কোটি টাকার বেশি আয় করবে।

কান্তারা চ্যাপ্টার ১-এর প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মস শুক্রবার ঘোষণা করেছে যে পিরিয়ড অ্যাকশন ড্রামা ছবিটি প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৫০৯ কোটি আয় করেছে। তবে, ভারতের বাণিজ্য সূত্রের অনুমান, এই ছবির আয় ৫৬০ কোটির কাছাকাছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে ‘কান্তারা চ্যাপ্টার ১’ টাইগার জিন্দা হ্যায় এবং ধুম ৩ (উভয়ই ৫৫৮ কোটি) কে পিছনে ফেলে সর্বকালের সেরা ২৫টি ভারতীয় ছবির তালিকায় স্থান করে নিয়েছে। যদি ৫৯০ কোটি টাকার আয়ের অঙ্কটি সত্যিই সঠিক হয়, তাহলে কান্তরা চ্যাপ্টার ১ অন্যান্য ব্লকবাস্টার সিনেমা যেমন সায়ারা (৫৭০ কোটি), পদ্মাবত (৫৮৫ কোটি) এবং সঞ্জু (৫৮৯) এর সর্বকালের সংগ্রহকেও ছাড়িয়ে গিয়েছে।

প্রসঙ্গত, কান্তরা চ্যাপ্টার ১ হল ঋষভ শেঠি রচিত ও পরিচালিত ২০২২ সালের ব্লকবাস্টার কান্তরার প্রিক্যুয়েল, যা বিশ্বব্যাপী ৪০০ কোটি আয় করেছিল। প্রথম ছবির ঘটনার এক হাজার বছর আগে নির্মিত প্রিক্যুয়েলটি এর গল্প, দৃশ্য এবং অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম এবং গুলশান দেবাইয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?