ধনতেরাসে গহনা কিনবেন? আগেভাগে জেনে নিন দেশীয় বাজারে সোনার দাম কত হল?

শুক্রবার পর্যন্ত প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১,২১,৪৯২ টাকা। চলুন জেনে নেওয়া যাক ২৪, ২২ এবং ২০ ক্যারেট সোনার বর্তমান দাম কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: ধনতেরাসের আগে সোনার দাম আকাশছোঁয়া। মাস কয়েক ধরেই সোনার দামে অনেক পরিবর্তন হয়েছে। যা ফলে উৎসবের মরসুমে মাথায় হাত পড়েছে ধনী থেকে দরিদ্র সকলের। কেননা, কিনুক বা না কিনুক, সোনার দামের খবর রাখেন সকলেই। যাই হোক, চলতি বছরে সোনার দাম অনেকটাই বেড়েছে, যার ফলে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন। আর ক্রেতাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) পর্যন্ত প্রতি ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১,২১,৪৯২ টাকা। চলুন জেনে নেওয়া যাক ২৪, ২২ এবং ২০ ক্যারেট সোনার বর্তমান দাম কত?

গত সপ্তাহে সোনার দামে বড় পরিবর্তন হয়েছিল। MCX অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ১,২৩,৬৭৭ টাকা। তবে সোনার দামে কিছুটা হ্রাস পেয়েছিল। কিন্তু শুক্রবার (১০ অক্টোবর), সোনার দাম আবারও ৯৯৯ টাকা বেড়ে ১,২১,৪৯২ টাকা হয়। সাপ্তাহিক পরিবর্তনের দিকে তাকালে, সোনার দাম এখনও পর্যন্ত ৩,৩৭৯ টাকা বেড়েছে। এদিকে যদি দেশীয় বাজারে সোনার দামের কথা বলা যায়, তাহলে ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্সের ওয়েবসাইট IBJA.Com-এর আপডেট অনুসারে, শুক্রবার, (১০ অক্টোবর) ২৪ ক্যারেট সোনার দর ১,২০,৮৪৫ টাকা হয়েছে। এদিকে ৩ অক্টোবর পর্যন্ত সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,১৬,৯৫৪ টাকা। সুতরাং সাপ্তাহিক পরিবর্তনের দিকে তাকালে দেখা যাবে, দেশীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪,৫৭১ টাকা বেড়েছে।

গুণমান সোনার দাম (প্রতি ১০ গ্রাম)

২৪ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,২১,৫২৫ টাকা
২২ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,১৮,৬১০ টাকা
২০ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,০৮,১৬০ টাকা
১৮ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ৯৮,৪৪০ টাকা
১৪ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ৭৮,৩৮০ টাকা

তবে ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে, দেশীয় বাজারে সোনার দামের আপডেট করা হারগুলি সারা দেশে সামঞ্জস্যপূর্ণ। তবে, গ্রাহকরা যখন গয়না কিনবেন, তখন তাদের গহনার সঙ্গে ৩% জিএসটি এবং তৈরির মজুরি দিতে হবে। তবে গয়না কেনার সময় সোনার মান অবশ্যই পরীক্ষা করতে হবে। যেমন, ২৪ ক্যারেটের সোনার গয়নায় ৯৯৯ লেখা থাকে, যেখানে ২৩ ক্যারেটের উপর ৯৫৮, ২২ ক্যারেটের উপর ৯১৬, ২১ ক্যারেটের উপর ৮৭৫ এবং ১৮ ক্যারেটের উপর ৭৫০ লেখা থাকে, এগুলো অবশ্যই দেখে সোনা কিনবেন।

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন