বারুইপুরে যুবকের গলার নলি কাটা খুনের ঘটনায় জামাইবাবু সহ গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি ,বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার বারাইপুরে যুবকের নালিকাটা দেহ উদ্ধারের ৯’দিন পর রহস্য উন্মোচন । গ্রেফতার নিজের জামাইবাবু সহ ৪।ব্যাবসায়িক শত্রুতার জেরেই নিজের জামাইবাবুর হাতে খুন হয়েছিল শ্যালক, বারুইপুরের বেগমপুরের যুবক শান্ত মণ্ডল(Santa Mandal)। খুনের ঘটনার ৯ দিন পরে বারুইপুর থানার পুলিশের বিশেষ টিমের হাতে গ্রেফতার অভিযুক্ত জামাইবাবু সহ চারজন। ধৃত জামাইবাবুর নাম দেবব্রত পাত্র। বাড়ি বারুইপুর(Baruipur) এর বেলেগাছি এলাকায়। বাকি অভিযুক্তদের নাম মিনাজুল পাইক, জসিমুদ্দিন লস্কর, হাফিজুল মোল্লা। এই হাফিজুল অটো চালক। পুলিশ অটোটিকেও বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্গালোরে গাঁজার ব্যবসা করতো মৃত শ্যালক শান্ত মণ্ডল। ব্যাবসা চলতো রমরমিয়ে।

উল্টো দিকে তার জামাইবাবু ব্যাঙ্গালোরে(Bangalore) খাবার অর্ডার দেওয়ার কাজ করতো। শ্যালকের গলায় নিয়মিত সোনার চেন, প্রচুর টাকা এই নিয়ে রাগ জন্মায় অভিযুক্ত জামাইবাবুর মনে। কারণ, জামাইবাবুর খাবার দেওয়ার ব্যাবসায় নেমেছিল মন্দা। এর জেরেই শ্যালককে সরানোর পরিকল্পনা করেছিল জামাইবাবু। দশমীর দিন শ্যালককে ফোন করে ডেকে হাফিজুলের অটোতে তুলেছিল তিনি। খুনের জন্য জড়ো করেছিল আরও দুজন সঙ্গী মিনাজুল ও জসিমুদ্দিনকে।

এরপরে শ্যালককে নিয়ে প্রথমে বাসন্তী যায় অভিযুক্তরা। সেখানে মদ্যপান করে তাঁরা। তারপরে রাতে নিয়ে আসে বেগমপুর সাট কলোনীর দিকে। সেখানে মদ্যপান করিয়ে এক কাটারি দিয়ে আঘাত করে খুন করা হয় শ্যালককে। একাদশীর দিন ওই এলাকার রাস্তার পাশ থেকে গলার নলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল শ্যালক শান্ত মণ্ডলের। পুলিশ অভিযুক্ত দের জিজ্ঞাসা বাদ চালিয়ে ওই কাটারির সন্ধান চালাবে। ওই কাটারি খুনের জন্যই কামারের কাছ থেকে কিনেছিল জামাইবাবু দেবব্রত পাত্র। ধৃতদের সোমবার আদালতে পেশ করে পুলিশ তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেয়।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ