মঙ্গলে মিরিকে মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখবেন পুনর্নির্মাণের কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিপর্যস্ত উত্তরবঙ্গে পুনর্নির্মাণের কাজ কতটা এগিয়েছে তা দেখতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই হাসিমারা, নাগরাকাটায় পরিদর্শন সেরেছেন। মঙ্গলবার মিরিকে যাবেন তিনি। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নাগারাকাটা ও মিরিক। দার্জিলিং শিলিগুড়ির সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দেখতে একেবারে বিচ্ছিন্ন দ্বীপ মনে হচ্ছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন দ্রুত পরিস্থিতির উন্নতি করতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে হবে। যে সকল সেতু ভেঙে গিয়েছে সেগুলি পাকা করতে হবে। কিন্তু দ্রুত সেটা সম্ভব না হলেও অস্থায়ী ব্রিজ তৈরি করতে হবে। যে সকল রাস্তাঘাট ভেঙে গিয়েছিল, যাদের বাড়িতে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছিল, সকল কিছুই সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহ আগে নাগরাকাটা গিয়েছিলেন তিনি।সোমবার ফের সেখানে যান। বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি।

মঙ্গলবার মিরিকে কাজ কতদূর এগিয়েছে তা দেখতে যাবেন তিনি। সেখান থেকেই মঙ্গলবার ফিরবেন দার্জিলিংয়ে। সেখানে গিয়েও পুনর্নির্মাণের কাজ সম্পর্কে খোঁজ খবর নেবেন। জানা গিয়েছে, সেখানে দার্জিলিং ও কালিম্পং নিয়ে একটি রিভিউ মিটিং করবেন। কোথায় কত ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কতটা সামাল দেওয়া গিয়েছে, পুনর্নির্মাণের কাজ কতটা সম্পন্ন হয়েছে সবটাই উঠে আসবে সেই বৈঠকে।উল্লেখ্য, রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাসিমারায় পৌঁছে এলাকা পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করেছেন। সোমবার সকালেই পৌঁছে গিয়েছেন নাগরাকাটার বামনডাঙার বিপর্যস্ত গ্রামে। সেখানে পৌঁছে কয়েকজনের হাতে চাকরির পত্র তুলে দিয়েছেন। পাশাপাশি মানুষ সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সবটাই জানার চেষ্টা করেন। রাস্তাঘাট থেকে সেতু এমনকি ভেঙে যাওয়া বাড়ি ঘরও সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। সরকার সবরকমভাবে পাশে রয়েছে বলে ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার