এগরা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যু ঘটনায় পুলিশকে বেধড়ক মার, এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি ,এগরা: পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যু ঘটনায় পুলিশকে বেধড়ক মার।ঘটনায় উত্তেজনা গোটা হাসপাতাল এলাকায়।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা।হাসপাতালের পুলিশ সিকিউরিটি গার্ডকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। ৭ দিন আগে আলংগিরি এলাকার তপন প্রধান(Tapan Pradhan) নামের এক ব্যক্তি তাঁর ২ মাসের শিশু পুত্রকে হাসপাতালে ভর্তি করেছিলেন।

মঙ্গলবার সকালে শিশুর মৃত্যু হয়।ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা।ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে উত্তেজনা দেখা দেয়।পরিবারের লোকেরা পুলিশ কর্মীকে ধরে বেধাড়ক মারধর করে।বর্তমানে এগরা থানার(Egra P.S.) পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে।এলাকায় উত্তেজনা রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে। নতুন করে উত্তেজনা আর সৃষ্টি হয়নি। কর্তব্যরত অবস্থায় থাকা পুলিশকর্মীদের মারধর করার ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

মৃত শিশুর পরিবারের অভিযোগ তাদের সদ্যোজাত শিশুর মৃত্যুর পর ওই হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী এসে বলে একটি বাচ্চা মারা গেছে তো কি হয়েছে আবার আরেকটা বাচ্চা আসবে। এতেই ক্ষিপ্ত হয়ে যান পরিবারের লোকজন। তারা ওই পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর শুধু করেন। তার পোশাক ছিঁড়ে দেন। পরিবারের অভিযোগ, সদ্যোজাত দু – মাসের শিশুটির জ্বর হয়েছিল রক্তে সংক্রমণ হয়েছিল কিন্তু বর্তমানে সুস্থ ছিল। চিকিৎসা গাফিলতির দরুন তাদের শিশুর মৃত্যু হয়েছে। তারা এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে চিকিৎসকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য