রেস্তরাঁর মতো বাড়িতেই বানিয়ে ফেলুন প্রন গোল্ড কয়েন

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই বাড়িতে অতিথি আসে। বিকেলে বসে চায়ের আড্ডা। অতিথি আপ্যায়ণে বিকেলের আড্ডায় কফি বা চায়ের সঙ্গে দেওয়া হয় নানা ধরনের স্ন্যাকস। চিকেন বা মাছের নানা রেসিপি তো  থাকেই তালিকায়।  কিন্তু জানেন কি চিংড়ি দিয়েও বানানো যায় দারুন সব স্টার্টার। যা প্লেট থাকলে মন আর আড্ডা দুই জমে যায় একেবারে। ঝামেলারও ব্যপার নেই।  মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ক্যাফে বা রেস্তরাঁর মত প্রন গোল্ড কয়েন। জেনে নিন রেসিপি।

উপকরণ :

আধ কেজি প্রন

২ চামচ রসুন বাটা

২ চামচ আদা বাটা

২ চামচ লঙ্কা বাটা

১ কাপ গুঁড়ো ময়দা

আধ কাপ কর্ন ফ্লাওয়ার

২ চা চামচ গোলমরিচ গুঁড়ো

১টা ডিম

স্বাদ মতো নুন

সাদা তেল

পদ্ধতি:  প্রথমে  ভালো করে ধুয়ে নিন চিংড়িগুলি। বিশেষ করে খেয়াল রাখবেন চিংড়ির মাথার নীচে কালো যে সুতো মত থাকে তা যেন প্রতিটি থেকে বের করা হয়। এরপর একটি কাঁচের পাত্রে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ময়দা, কর্ন ফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, ডিম এক সঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিন।  তাতে দিন স্বাদ মতো  নুন। এরপর ওই মিশ্রণে প্রন দিয়ে ১৫ মিনিট ম্যারিনেড করে রেখে দিন। এরপর ফ্রাইং প্যান বা কড়াইতে তেল গরম করুন। সেই পরিমাণে তেল দেবেন যেন প্রন ভালো করে ভাজা যায়।  সোনালি-বাদামি করে ভেজে তুলুন  মুচমুচে প্রন গোল্ড কয়েন। আর চা-বা কফির সঙ্গে পরিবেশন করুন আর জমে যাক বন্ধুদের দঙ্গে বিকেলের আড্ডা।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন