ভাঙা হাতে ভুল প্লাস্টার, সুস্থ শিশু হল প্রতিবন্ধী

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলতে গিয়ে ছোটবেলায় সকলেরই কম বেশি হাত ভাঙে। ভাল করে প্লাস্টার করলেই তা আবার ঠিকও হয়ে যায়। হাত ভাঙলে যথাযথ চিকিৎসায় হাত ঠিক হবে এটাই নিয়ম। কিন্তু কাকদ্বীপে ঘটল এক মর্মান্তিক ঘটনা। ভুল প্লাস্টারের ফলে প্রতিবন্ধী হয়ে পড়ল একটি শিশু। এই ঘটনায় শাস্তির মুখে কাকদ্বীপের একটি নার্সিংহোম।

ভাঙা হাতে প্লাস্টার করা হয়েছিল। তারই ফল গুনতে হচ্ছে এক পাঁচ বছরের শিশুকে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন শিশুটির অভিভাবকের হাতে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে ওই নার্সিংহোমকে। জানা গিয়েছে, পড়ে গিয়ে শিশুটির হাত ভেঙে গিয়েছিল। তড়িঘড়ি তাকে কাকদ্বীপের ওই বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্লাস্টার অফ প্যারিসের কাস্টিং করা হয়। কিন্তু প্লাস্টারটি এতটাই টাইট করে করা হয়েছিল যে শিশুটির হাতে যন্ত্রণা শুরু হয়। বাধ্য হয়ে শিশুটিকে নার্সিংহোমে নিয়ে যায় তার বাড়ির লোক। অভিযোগ এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ দায়সারা কাজ সারার জন্য তার প্লাস্টারটি উপর থেকে কেটে আলগা করে দেয়। তাতেও কোন লাভ হয়নি। শিশুটির যন্ত্রণা একটুও কমেনি। বাধ্য হয়ে দ্বিতীয় দিন পুরো প্লাস্টারই কেটে ফেলা হয়। তখনই দেখা যায় যে দুদিনের মধ্যেই হাতের মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে।

এরপর বছর পাঁচেকের ওই শিশুকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএমে। সেখানে ট্রমা কেয়ারে শিশুটির চিকিৎসা শুরু হয়। এরপর পরপর তিনবার অস্ত্রোপচার করা হয় শিশুটির হাতে। তার মধ্যে একবার হয় প্লাস্টিক সার্জারি। আসলে প্রথম যখন প্লাস্টার করা হয়েছিল তখন এত টাইট করে তা বাধা হয়েছিল যে হাতে পচন ধরে গিয়েছিল। তাই এসএসকেএমের চিকিৎসকরা প্রথমে আশঙ্কা করেছিলেন যে শিশুটির প্রাণ বাঁচাতে হয়তো হাত কেটে বাদ দিতে হবে। যদিও তা আর হয়নি। চিকিৎসকরা সফল অস্ত্রোপচার করেছেন হাত অক্ষত রেখেই। তবে কিছু সমস্যা রয়েই গিয়েছে। হাতটি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে। অর্থপেডিক সার্জেন জানিয়েছেন যে শিশুটি প্রতিবন্ধী হিসেবে গণিত হবে। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নার্সিংহোমের ভুলে একটি সুস্থ সবল শিশু প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, একথা ভাবতেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের