‘বাংলা ভিক্ষা চায় না, বাড়ি তৈরি করবে রাজ্য’ পর্যালোচনা বৈঠকে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : সমালোচনা করলে হয় না, দুর্যোগের সময় মানুষের পাশে থাকতে হয়। দার্জিলিংয়ে লালকুঠিতে পর্যালোচনা বৈঠকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। বেশ কিছুটা হয়ে গিয়েছে। বাড়ি ঘর তৈরি করে দেবে সরকার। বাংলা ভিক্ষা চায় না বলেও সুর চড়িয়েছেন তিনি। সব বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। একটি মুখ্যমন্ত্রীর তহবিল তৈরি হয়েছে। সেখানে সাহায্য করতে পারবেন সবাই। অ্যাকাউন্ট নম্বর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তিনি। বলেছেন, ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তা তৈরির টাকা, সর্বশিক্ষার টাকা দেওয়া হয় না। জলের স্বপ্নের টাকা দেওয়াও বন্ধ করেছে কেন্দ্র। মানুষের ভালোবাসা থাকলে সবটাই হয়। মানুষের পাশে থেকে কাজ করবে সরকার। একাধিক প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্র। বলেছেন, সমালোচনা করলে হয় না মানুষের পাশে থাকতে হয়। এই সময় এক পয়সাও কেউ সাহায্য করেনি। সাধ্যমত কাজ করা হয়েছে। কারোর ভিক্ষা চাই না।

তিনি আরও বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ কাজ করা হয়েছে। ট্যাঙ্কার এবং পানীয় জলের পাউচ দেওয়া হয়েছে। সাধ্যমত সব কিছু করার চেষ্টা করছি। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। লক্ষাধিক মানুষের ক্ষতি হয়েছে। সব পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর তহবিলের সাহায্য করতে পারবেন সবাই। অ্যাকাউন্ট নম্বর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় কি পুরনো ছন্দে ফেরানো নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন।

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার