লালগোলা থেকে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,লালগোলা:ফের অবৈধভাবে ভার‍তে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার চার বাংলাদেশি।বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার(Lalgola P.S.) তারানগর এলাকায়।ধৃতদের নাম মোহম্মদ রফিক,মহম্মদ আলামিন,জাহাঙ্গির সেখ ও রাহুল সেখ।তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায়।জানা গেছে,ভারত-বাংলাদেশ সীমান্তের তারানগর সীমান্ত(Taranagar Border) দিয়ে চারজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে এসে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে, অভিযানে নামে লালগোলা থানার পুলিশ।

এরপর ওই বাংলাদেশিদের হাতে-নাতে ধরে ফেলে পুলিশ।ওই বাংলাদেশিদের ভার‍তে আসার কোনো বৈধ নথিপত্র ছিল না।এর পাশাপাশি বাংলাদেশিদের ভারতে আসতে সহায়তা করার জন্য হক সাহেব সেখ নামে রঘুনাথগঞ্জ থানা এলাকার বরজুমলা গ্রামের একজনকে গ্রেফতার করা হয়েছে।তবে আরো কয়েকজন বাংলাদেশিদের(Bangladeshi) অবৈধভাবে ভারতে নিয়ে আনার ক্ষেত্রে জড়িত থাকতে পারে বলে জানা গেছে।তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ধৃত বাংলাদেশিরা কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল,সেই বিষয়ে বিশদে জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বুধবার লালগোলা থানা থেকে লালবাগ মহকুমা আদালতে(Lalbag Court) পেশ করে পুলিশ।এর আগে,ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ৪ জন বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেফতার পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে রানীনগরের। মুর্শিদাবাদের রাণীনগর থানার হারুডাঙ্গা এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে চারজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে তার পরেই তাদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় রানীনগর থানার পুলিশ ।তবে কি কারণে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে ধৃতদের নাম ১)মোঃ তরিকুল ইসলাম (৩০) ২) ,মোঃ জসিমউদ্দিন (২৯ ), ৩)মোঃ নূর ইসলাম (৩৬) ,৪)মোঃ রবিউল ইসলাম ।ধৃত চারজনেরই বাড়ি রাজশাহী জেলা এলাকায় ।

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের