চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীপাবলিতে শেষ পাতে থাকুক এই মিষ্টি, বানিয়ে ফেলুন মাত্র ১৫ মিনিটে

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ। এবার আসছে কালীপুজো ভাইফোঁটা। আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। সঙ্গে আবার থকাবে রকমারি আহার আর শেষপাতে মিষ্টি। অনেকে বাইরের মিষ্টি খেতে পছন্দ করেন না। চান বাড়িতে বানানো হালকা মিষ্টি খেতে। তাঁদের জন্য রইল এমন এক মিষ্টির রেসিপি যা বানাতে লাগবে মাত্র ১৫ মিনিট। ছানা মাখা, চিনির রস বানানো এই সবের ঝামেলা করতে হবে না। তাহলে দেরি না করে জেনে নিন কীভাবে বানাবেন এই সন্দেশ।

উপকরণ:
মিল্ক পাউডার দেড় কাপ
নারকেল কোরা আধ কাপ
চিনির পাউডার বা গুড় আধ কাপ
দুধ ১/৪ কাপ
ড্রাই ফ্রুটস

পদ্ধতি:

প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে মিল্ক পাউডার ভাল করে মেখে নিন। মাখা এমন করবেন যাতে মণ্ড নরম হয়। এর পর সেই মণ্ডটিকে দু’ভাগে ভাগ করুন। একটি ভাগের মধ্যে ঠেসে তাতে পছন্দ মতো কুচিয়ে  রাখা ড্রাই ফ্রুটস, পেস্তা-বাদাম ছড়িয়ে দিন। তার পর সেটি ভাল করে মেখে লম্বা করে রোল বানিয়ে নিন। খেয়াল রাখবেন রোল শক্ত হতে হবে। এর পর  অন্য মণ্ডটি রুটির মতো গোল করে বেলে   তার মধ্যে আগের রোলটি রেখে ভাল করে মুড়ে দিন। এরপর  রোলটি চাকা চাকা করে টুকরো করে নিন।  এই মিষ্টি নরম ও খেতেও অত্যন্ত সুস্বাদু। বাড়িতে অতিথি এলে পরিবেশন করতে পারেন বা ভাইফোঁটাতেও  রাখতে পারেন পাতে।

Published by:

Share Link:

More Releted News:

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

এই গরমে শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে খান বিশেষ ভাবে তৈরি এই ফ্রুট রায়তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ