নজির গড়ল বনগাঁ মহকুমা হাসপাতাল, ডেঙ্গু চিকিৎসায় হল আলোর দিশারী

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্তের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বড় সাফল্য পেল বনগাঁ মহকুমা হাসপাতাল। জেলা ও স্বাস্থ্য দফতরের দেওয়া গাইডলাইন অনুযায়ী চিকিৎসা পরিষেবা প্রদান করে এবং হাসপাতালের সুপারের একনাগারে তদারকির জন্য চলতি বছরের ডেঙ্গু মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে এখানে। এই কারণেই রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডেঙ্গু মডেল হাসপাতালের শিরোপা পেয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল।

উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে এলাকা হিসেবে পরিচিত বনগাঁ মহকুমা। ২০২৩ সালে এখানে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। অন্তত ৪০০০ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে সকলেই যে ঘরে ফিরতে পেরেছিলেন তা নয়, অনেকেরই মৃত্যু হয়েছিল। কারও কারও অবস্থা এত খারাপ হয়েছিল যে তাদের স্থানান্তরিত করতে হয়েছিল অন্য হাসপাতালে। কিন্তু ২০২৪ সাল থেকে আক্রান্তদের চিকিৎসা এবং সচেতনতার ক্ষেত্রে জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতর প্রদত্ত গাইডলাইন মেনে কাজ করতে শুরু করে বনগাঁ মহকুমার হাসপাতাল কর্তৃপক্ষ। যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় চিকিৎসক ও নার্সদের। জোর দেওয়া হয় এইচডিইউ, আইসিইউ থেকে ব্লাড ব্যাঙ্ক, প্যাথলজির উপর। প্রতি মাসে অন্তত দুবার পরিদর্শন করেন জেলা এবং স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।

নিয়ম মানতেই ফল পাওয়া গিয়েছে। প্রাথমিক চিকিৎসা ও আউটডোর পরিষেবা যথাযথভাবে হওয়ার কারণে ২০২৪ সালে এক ধাক্কায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে যায়। ওই বছর ৪৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চলতি বছর জুলাই থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে বনগাঁ মহকুমা ফের জলমগ্ন। ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছেন অনেকে।

হাসপাতাল সূত্রে খবর এ‘ বছর অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৩৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫। একজনও ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। এমনকি কাউকে অন্য কোনও হাসপাতালেও স্থানান্তরিত করতে হয়নি। ডেঙ্গু আক্রান্ত চিকিৎসার জন্য বাড়ানো হয়েছে বেডের সংখ্যা। হাসপাতালে ৬৫০টি বেডের মধ্যে ১৫০ টি বেড রাখা হয়েছে ডেঙ্গু আক্রান্তদের জন্য। ডেঙ্গু চিকিৎসায় এমন সাফল্য এসেছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দফতর তাদের স্বীকৃতির প্রদান করেছে।

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে