২২৪ দিন পর ফিরে ব্যর্থ রোহিত-কোহলি, ২২ বল খেলে সংগ্রহ মাত্র ৮ রান

Share:

নিজস্ব প্রতিনিধি : স্মরণীয় হল না প্রত্যাবর্তন। ২২৪ দিন পর ফিরেও কথা বলল না ব্যাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে খেলতে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যর্থতাই ফুটে উঠল। ২২ বল খেলে তাঁদের সংগ্রহ ৮ রান। এই ৮ রান যদিও এসেছে রোহিতের ব্যাট থেকেই। শূন্য রানে ফিরেছেন বিরাট কোহলি।

দুজনেই অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার। তাঁদের ব্যাটের ওপরেই সবসময় ভরসা রাখা হয়। কিন্তু তাঁদের ব্যাটই কথা বলল না। ২২৪ দিন পর ফিরে ভারতকে চালকের আসনে বসাবে এমনটাই আশা করা হয়েছিল। সেই আশায় জল ফেলে দিয়েছেন দুজনেই। দুজনেই ব্যর্থ হয়ে ছেড়েছেন মাঠ। তাঁদের খেলা দেখেই বোঝা গিয়েছে, সেই ঝাঁঝ আর নেই তাঁদের মধ্যে। যে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায় চোখে মুখে, তার অভাব লক্ষ্য করা গিয়েছে। দুই ব্যাটারই খেলেছেন মাত্র ২২ বল। তারমধ্যে ১৪ বল খেলে রোহিতের সংগ্রহ ৮। বিরাট কোহলি ৮ বল খেললেও কোনও রান আসেনি।

মাঠে নেমে খেলার চেষ্টা করেছিলেন রোহিত। কিন্তু ঠিক মতো ম্যানেজ করতে পারছিলেন না। অস্ট্রেলিয়াতে পৌঁছে পিচ বুঝতে ২দিন অনুশীলন করা হয়েছে। কিন্তু তারপরেই পিচের ব্যবহার বুঝতে পারেননি বলে মনে কার হচ্ছে। কোথায় সমস্যা দেখা দিয়েছে। আগেও অস্ট্রেলিয়ায় খেলেছেন রোহিত। তাই পিচ সম্পর্কে অবগত। তাহলে বয়সই কি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এবার তাড়াহুড়ো করতে গিয়েই বিপাকে পড়লেন বিরাট কোহলি। তাঁর বরাবরের স্বভাব অফ স্ট্যাম্পের বাইরে বল খেলার। সেটা করতে গিয়েই আউট হলেন কোহলি।  দুই ব্যাটারকেই পরিকল্পনা করে আউট করল অস্ট্রেলিয়া।

হেজলউডের বল পিচে পড়ে লাফিয়ে ওঠে। বলটি সামলে উঠতে পারেননি রোহিত। ব্যাটে লেগে স্লিপে চলে যায় বল। সেই বল ধরা পড়ে ম্যাট রেনশের হাতে। আউট হয়ে যান রোহিত শর্মা। বিরাটের ক্ষেত্রে স্টার্কের বল  জোরে মারতে চেয়েছিলেন কোহলি। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ক্যাচ নেন কুপার কোনোলি। শূন্য রানেই তাঁকে ফেরান হেজলউড।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর