ভূত চতুর্দশী মানেই তেঁনাদের দিন, কলকাতার কোথায় গেলে দেখা মিলবে তাদের, রইল সুলুক সন্ধান

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ভূত চতুর্দশী। হিন্দু ধর্মমতে এই তিথিতে পূর্বপুরুষরা নেমে আসেন উত্তরসূরিদের কাছে। ভূত চতুর্দশী পরিচিত নরক চতুর্দশী নামেও। সোজা কথায় বলতে গেলে বলতে হয় যে আজ তেঁনাদের দিন। এই শহরের আনাচে-কানাচেতেই বাস করেন তেঁনারা। এক সময় ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতায়। তাই ইতিহাস ও মিথ মিশ্রিত হয়ে আজও রয়ে গিয়েছে কিছু ভুতুড়ে জায়গা। আদ্যপান্ত ভীতু মানুষদের জন্য এসব জায়গা সাক্ষাৎ যম, একেবারে ভিরমি খাওয়ার মতো। আবার যারা এসব বিষয়ে কৌতুহলী তাদের কাছে সকল কুখ্যাত ভুতুড়ে স্থান কৌতূহল উদ্রেককারী। অ্যাড্রিনালিন ক্ষরণ যেন আপনা আপনিই বেড়ে যায় এসব শুনলে। আজ ভূত চতুর্দশী তিথিতে জানা যাক কলকাতার সেইসব ভুতুড়ে ঠিকানার খোঁজ।

ন্যাশনাল লাইব্রেরি

একসময় ব্রিটিশ গভর্নর জেনারেল বাসস্থান হিসেবে ব্যবহৃত হত ন্যাশনাল লাইব্রেরির ভবন। পরবর্তীতে সেটিকে গ্রন্থাগারে রূপান্তরিত করা হয়। ন্যাশনাল লাইব্রেরী হল ভারতের সর্ববৃহৎ গ্রন্থাগার। এর সঙ্গে জুড়ে রয়েছে অনেক ভৌতিক কাহিনী। রাতে যারা এখানে পড়াশোনার কাজে কাটিয়েছেন তাদের কারও কারও দাবি গভীর রাতে দেয়ালে গভর্নরের স্ত্রী লেডি মেডক্যাফের বিবর্ণ ছায়া দেখা যায়। শোনা যায় নাকি তাঁর পায়ের শব্দ।

কলকাতার রেসকোর্স

রয়্যাল ক্যালকাটা ট্রাফ ক্লাব নামে পরিচিত রেসকোর্স। এই জায়গা নিয়েও শোনা যায় নানা গা ছমছমে গল্প। জর্জ উইলিয়ামস নামে এক ব্যক্তি একসময় নাকি রেসকোর্সে চ্যাম্পিয়ন ছিলেন। সারা জীবন তিনি রেসকোর্সকেই দিয়েছিলেন। বৃদ্ধ বয়সে যখন তিনি মারা যান তখন তাঁর দেহ ওই রেসকোর্স থেকেই উদ্ধার হয়। মানুষের বিশ্বাস এখনও পূর্ণিমার রাতে এক সাদা ঘোড়ার সঙ্গে রেস কোর্সে দেখা যায় তাঁকে।

হেস্টিংসের বাড়ি

ব্রিটিশ শাসনে ওয়ারেন হেস্টিংস এক অন্যতম নাম। ভারতে একসময় অধিকাংশ রাজ্য যিনি স্বত্ববিলোপ নীতির মাধ্যমে গ্রাস করেছিলেন তিনি ওয়ারেনে হেস্টিংস। এটি তার একমাত্র পরিচয় না হলেও অন্যতম পরিচয় বটেই। ওয়ারেন হেস্টিংসের স্মৃতি বিজড়িত এই বাড়িটি বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এক মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হয়। বহু পড়ুয়া দাবি করেছেন তাঁরা রাতের দিকে এক ব্যক্তিকে ঘোরায় চড়ে এখানে আসতে দেখেছেন। অনেকে আবার বাড়ির ভিতর পায়ের শব্দ শুনতে পেয়েছেন।

লোহার সার্কুলার রোড কবরস্থান

কবরস্থান মানেই মানুষের মনকে এক অজানা ভয় গ্রাস করে। লোয়ার সার্কুলার রোড কবরস্থান ভুতুড়ে জায়গা বলেই পরিচিত। এখানে বহু সময় বহু অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন নানা মানুষ। সাধারণত বলা হয় ব্রিটিশ সিভিল সার্ভেন্ট স্যার উইলিয়াম হে ম্যাকনাগটেনকে যুদ্ধের সময় নির্মমভাবে হত্যা করা হয়। তিনি এই কবরেই চিরশয্যায় শায়িত রয়েছে। মনে করা হয়, তাঁর আত্মা আজও মুক্তি পায়নি। কবরস্থানেই তিনি ঘুরে বেড়ান।

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

কলকাতা শহরের বুকে মেট্রো হল লাইফ লাইন। আর এই মেট্রো স্টেশনেই নাকি ভূত রয়েছে! এ কথা সর্বজন বিদিত যে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন ভূতের আখড়া। মেট্রোতে যারা আত্মঘাতী হন তারা নাকি রবীন্দ্র সরোবর স্টেশনে ঘুরে বেড়ান। অনেকে নাকি স্টেশনের বিভিন্ন থামের আড়ালে ছায়া দেখেছেন। কলকাতার সমস্ত মেট্রো স্টেশনগুলির মধ্যে রবীন্দ্র সরোবরই সবচেয়ে বেশি আত্মহননের ঘটনা ঘটে।

কলকাতা ডক

কলকাতা ডক সাধারণত পরিচিত খিদিরপুর ডক নামে। এটি একটি অতি পুরনো এলাকা । ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যখন বাণিজ্য চলত সেই সময় নবাব ওয়াজেদ আলী শাহকে ব্রিটিশরা বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলেছিল। বিভিন্ন সময়ে বহু নাবিক এই অঞ্চলে এক নবাবী ছায়াকে ঘোরাঘুরি করতে দেখেছেন। অনেকের বিশ্বাস, ওই ছায়াই আসলে ওয়াজেদ আলী শাহ।

গঙ্গার ঘাট

কলকাতার মল্লিক ঘাট ফুলের বাজার অত্যন্ত বিখ্যাত। হাওড়া ব্রিজের নিচেই রয়েছে এই গঙ্গার ঘাটটি। অনেকেই গঙ্গার মধ্যে থেকে একটি হাত বেরিয়ে থাকতে দেখেছেন। অনেকে মনে করেন যারা আত্মহত্যা করেন বা নদীতে তলিয়ে যান তাদের আত্মা এখানে ঘুরে বেড়ায়।

নিমতলা মহাশ্মশান

কলকাতার এক প্রাচীন মহাশ্মশান নিমতলা। বলা হয়, এখানে প্রতিদিনই কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটে।

রাইটার্স বিল্ডিং

রাইটার্সের সঙ্গে জড়িয়ে রয়েছে কুখ্যাত চার্লস টেগার্টের নাম। এই রাইটার্সেই যুদ্ধ  বিনয় বাদল দীনেশ চালিয়েছিলেন। অলিন্দ যুদ্ধ তাই রাইটার্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে । এই প্রশাসনিক দফতরের বিভিন্ন কর্মীরা নাকি এখানে সাহেব কর্মচারীদের দেখতে পেয়েছেন। তাদের মধ্যে চার্লস টেগার্টেও নাকি রয়েছেন। অনেকে রাত্রিবেলা ফাঁকা ঘর থেকে টাইপ রাইটারের শব্দ ভেসে আসে বলে দাবি করেন।

পুতুল বাড়ি

পুতুল বাড়ি নিয়ে বহু জল্পনা, কল্পনা রয়েছে। কারও কারও মতে এই বাড়ি পরিত্যক্ত ভুতুড়ে। যদিও পুতুল বাড়ির এক তলায় মানুষের বাসস্থান রয়েছে। শুধু উপরের সিড়িগুলো আর ব্যবহার করা হয় না। উপর তলায় রয়েছে প্রচুর ঘর, কিন্তু সবই তালা বন্ধ। মনে করা হয় ব্রিটিশ যুগের বাংলার জমিদারদের হাতে লাঞ্ছিত, ধর্ষিত, নির্যাতিত নারীদের এনে রাখা হত এই পুতুল বাড়িতেই। সেখানে যারা মারা যেতেন মনে করা হয় সেইসব মহিলাদের আত্মা আজও ঘুরে বেড়ায় এখানে।

উইপ্রো অফিস

উইপ্রোর অফিসের ভুতুড়ে বলে বড়সড় বদনাম রয়েছে। মনে করা হয় এই অফিসটি একটি কবরস্থানের উপর নির্মাণ করা হয়েছিল। এখানে রাতের শিফটের বহু কর্মী অশরীরির উপস্থিতির আভাস পেয়েছেন।

পার্কস্ট্রিট সেমেট্রি 

পার্কস্ট্রিট সেমেট্রি জুড়ে ছড়িয়ে রয়েছে নানা রকমের ভৌতিক কাহিনী। ব্রিটিশ শাসিত ভারতের অন্যতম প্রাচীন কবরখানায় যে সকল সমাধিক্ষেত্র রয়েছে তাঁদের মধ্যে অনেকেই বিখ্যাত মানুষ। ডিরোজিও থেকে শুরু করে ডেভিড হেয়ার- সকলেরই সমাধিক্ষেত্র রয়েছে এখানে। এই পার্কস্ট্রিট সেমেট্রিতে ১৭৬৭ সালে নির্মিত হয়েছিল কবরস্থান। এখানে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে। যেমন আচমকা ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া, অসুস্থ বোধ করা বা কোনও ছায়া দেখতে পাওয়া যায় মাঝেমধ্যেই।

জিপিও অফিস 

এই জিপিও অফিস বা জাতীয় পোস্ট অফিসের ভুতুড়ে নামে বদনাম রয়েছে। এখানে যারা কাজ করেন তারা নাকি নানারকম অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন। অচেনা মানুষের ছায়া, রাতে পায়ের শব্দ, কথা বলার শব্দ, হঠাৎ করে আবহাওয়া প্রচন্ড ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে।

জাদুঘর ভারতীয়

ভারতীয় জাদুঘর কলকাতায় অবস্থিত। এই জাদুঘর নিয়েও নানা অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে। যারা এখানে নাইট শিফটে কাজ করেন তারা অনেক সময় হাসির শব্দ কান্না শব্দ। এমনকি হাঁটার শব্দ শুনতে পান।

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতা পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারালেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে