টাকার বিনিময়ে টিকিট বিক্রি, গুরুতর অভিযোগ তুলে লালু-রাবড়ির বাড়িতে বিক্ষোভ RJD নেতার

বিহারের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বাড়ছে। টিকিট পাওয়া নিয়ে দলগুলির অভ্যন্তরেই কোন্দল শুরু হয়েছে। আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বাড়ছে। টিকিট পাওয়া নিয়ে দলগুলির অভ্যন্তরেই কোন্দল শুরু হয়েছে। আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচন। ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা। SIR নিয়ে নাটক চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ প্রায় ৬৫ লাখ ভুয়ো ভোটার সংখ্যা বাতিল হয়েছে। আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়েও সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এরপরেই ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। কেননা অক্টোবরেই শেষ হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচনের মেয়াদ। আগামী ২০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে প্রথম দফার প্রার্থীদের। তা নিয়েই রাজনৈতিক দলগুলি এখন ব্যস্ত। শুরু হয়েছে প্রার্থী বাছাই পর্ব। কিন্তু অনেক দলের বিধায়ক নির্বাচনের টিকিট পায়নি। তা নিয়েই এখন রাজনীতি দলগুলিতে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। এবং টিকিট না পাওয়ার কারণে কখনও মুখ্যমন্ত্রী আবার কখনও RJD প্রতিষ্ঠাদের বাসভবনে গিয়ে দেখাচ্ছেন বিধায়করা।

এবার আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ১০, সার্কুলার রোডের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখালেন মধুবন বিধানসভা আসনের টিকিট প্রার্থী মদন শাহ। রবিবার সকালে হঠাৎই তিনি লালু প্রসাদ যাদবের বাসভবনে গিয়ে হট্টগোল শুরু করেন। টিকিট না পাওয়ার কারণে মদন শাহ লালুর বাসভবনের গেটের ঠিক বাইরে তাঁর জামা কাপড় ছিঁড়ে ফেলেন, মাটিতে শুয়ে পড়েন এবং জোরে জোরে কাঁদতে শুরু করেন। ঘটনাস্থলের সেই ভিডিও পুরোটাই ক্যামেরায় ধারণ করে সেখানকার স্থানীয় লোকজন। এবং সেই গুলোই এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে মদন শাহকে বলতে দেখা যাচ্ছে যে, আরজেডি টিকিটের বিনিময়ে তার কাছে টাকা চাওয়া হয়েছিল। কিন্তু যখন তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান, তখনই তাঁর দল তাকে টিকিট দেওয়া থেকে অস্বীকৃতি জানায়। এবং তাঁর বদলে ডঃ সন্তোষ কুশওয়াহাকে টিকিটটি দিয়ে দেয়।

মদন শাহ আরও বলেন, “আমি বছরের পর বছর ধরে দলের জন্য কঠোর পরিশ্রম করে আসছি, কিন্তু টাকার উপর ভিত্তি করে টিকিট বণ্টন করা হয়েছে। দল নিবেদিতপ্রাণ কর্মীদের উপেক্ষা করে টাকাওয়ালাদের অগ্রাধিকার দিয়েছে।” এরপর তিনি আরজেডি রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদবের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলে বলেন, লালুপ্রসাদ যাদব টিকিটের দালালি করেছেন এবং টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন। এই ঘটনায় লালু-রাবড়ির বাসভবনের বাইরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে মদন শাহকে ঘটনাস্থল থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত আরজেডি কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য মহাজোট এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।

ইবোলা আতঙ্কে আফ্রিকার সঙ্গে বৈঠক বাতিল করল ভারত

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার সারা, শচিন-কন্যার চোখে কারা অপরাধী?

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

৫৬ দিনে লন্ডন থেকে বাইকে লাহোরে পৌঁছলেন এই মহিলা, হতবাক নেটদুনিয়া

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর