কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় বিধাননগরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ১১ অক্টোবর গৌতম প্রামানিক নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় গৌতম প্রামাণিকের। রবিবার এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, চলতি মাসের ১১ তারিখ এক স্বেচ্ছাসেবী সংস্থার গাড়ি চালকের সঙ্গে গন্ডগোল হয় গৌতম প্রামানিকের। সেই অশান্তির কারণেই গৌতম প্রামানিককে মারধর করা হয়। ১৪ অক্টোবর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় আগেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছিল। শনিবার গৌতম প্রামানিকের মৃত্যুর পরে পিটিয়ে খুন হিসেবে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, মালদার মোথাবাড়ির বাসিন্দা ৪৫ বছর বয়সি গৌতম প্রামাণিক। আনন্দপুর থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। জানা গিয়েছে, ১১ অক্টোবর রাতে গাড়ি ভাড়া করে, চালককে নিয়ে সল্টলেকে এক স্বেচ্ছাসেবী সংস্থার মালকিনের বাড়িতে গিয়েছিলেন। পথকুকুরদের খাওয়ানোর কাজ করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। গৌতমও সেই কাজে যুক্ত ছিলেন। ওই মালকিনের বাড়িতে পৌঁছনোর পরেই মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় ক্ষত ছিল বলে জানা যায়। ১১ অক্টোবরই তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে। সেখানেই চিকিৎসা চলছিল। শনিবার রাতে মারা যান গৌতম প্রামানিক। অভিযোগ, কুকুরকে খাওয়ানোর খরচ বাবদ ওই স্বেচ্ছাসেবী সংস্থার মালকিনের কাছ থেকে গৌতম ৬০-৭০ হাজার টাকা পেতেন। সেই টাকা আনতে গিয়েই আক্রান্ত হতে হয়েছে গৌতম প্রামাণিককে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়