মেয়ে বলেই খুন প্রত্যুষা? সোনারপুরে শিশুমৃত্যুতে গ্রেফতার দাদু

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর : গোটা রাজ্য মেতে উঠেছে আলোর উৎসবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে শক্তির আরাধনায় মায়ের পুজো করতে লম্বা লাইন দিয়ে ভক্তরা অপেক্ষা করছেন মন্দিরে মন্দিরে। সতীপীঠ থেকে শক্তিপীঠেও একই চিত্র। সেই শক্তি আরাধনার আগেই রহস্যমৃত্যু শিশুকন্যার। মেয়ে হওয়ার কারণেই কি মৃত্যু? উঠছে প্রশ্ন। সোনারপুরে শিশুমৃত্যুর ঘটনায় প্রথমে দাদু-দিদা ও পরিচারিকাকে আটক করা হয়েছিল। এবার দাদু প্রণব ভট্টাচার্যকে গ্রেফতার করল পুলিশ।

জানা যায়, ধৃত প্রণব ভট্টাচার্যের দুই মেয়ে। দশ বছর আগে বড় মেয়ের মৃত্যু হয় অস্বাভাবিকভাবে। ছোটমেয়ের কাছেই থাকতেন প্রণববাবু ও তার স্ত্রী। ছোটমেয়ের পুত্রসন্তান চেয়েছিলেন প্রণব ভট্টাচার্য। কিন্তু ছোটমেয়ের হয় কন্যা সন্তান। মেয়ে-জামাই দুজনেই বেসরকারি ক্ষেত্রে কর্মরত। তাই দাদু-দিদার কাছেই থাকত ছোট্ট প্রত্যুষা। তাঁকে দেখাশোনার জন্য রাখা হয়েছিল এক মহিলাকেও। কিন্তু কালীপুজোর আগের রাতেই জীবনপ্রদীপ নিভে গেল প্রত্যুষার। কিন্তু কীভাবে মৃত্যু হল তাঁর?

রবিবার ওই বাড়ি থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তাঁরা ছুটে যান বাড়িতে। ঘরে ঢুকে দেখতে পান, ঘরের মেঝেতে রক্তে মাখামাখি হয়ে পড়ে রয়েছে ছোট্ট প্রত্যুষা। শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। দ্রুত তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, কন্যাসন্তান পছন্দ করতেন না প্রণব। ছোটমেয়ের ছেলে সন্তান চেয়েছিলেন প্রণব। কিন্তু সেখানেও মেয়েই হয়েছে। তাহলে মেয়ে হওয়ার জন্যই কি প্রাণ দিতে হল প্রত্যুষাকে? রাগের বশএই কি খুন হতে হয়েছে তাকে? উঠছে প্রশ্ন। এইনিয়ে দিদা, পরিচারিকা সহ শিশুর বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা