রাত ১০ টার পরেও বাজির তাণ্ডব! দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অভিযোগ জানাতে ফোন করুন (০৩৩) ২২০২ ৩০৫৭ নম্বরে

২১ অক্টোবরের মধ্যে যে কোনও অভিযোগ জানানো যাবে কন্ট্রোল রুমে। তার জন্যে (০৩৩) ২২০২ ৩০৫৭ ও টোল ফ্রি নম্বর ১৮০০ ৩৪৫ ৩৩৯০-তে ফোন করতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিওয়ালি মানেই আলোর উৎসব, অন্ধকার ঘোচাবে আলোর রোশনাই। আর কালী পুজো মানেই আতশ বাজির তাণ্ডব। রাত বিরেতে বোম্ব, তুবড়ি ফাটানোর আনন্দ। কিন্তু এই বাজির আওয়াজে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ। রাস্তার পশুরাও আক্রান্ত হয়, বিপদে পড়েন পথচলতি মানুষরাও। এছাড়া বাড়িতে কোনও অসুস্থ থাকলেও কানের বারোটা বেজে যায় তাঁর। তাই গত কয়েক বছর ধরে কালীপুজো, দিওয়ালিতে নিষিদ্ধ হয়েছে শব্দবাজি। কলকাতাও ব্যতিক্রম নয়।

শুধু শব্দ নয়, দূষণ নিয়ন্ত্রণে পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে বাজি ফাটানোর সময়ও। আজ, দীপাবলি, সুতরাং বিকেল গড়াতেই আলোয় সেজে উঠবে গোটা শহর। চারিদিকে বাজিও পুড়বে। শব্দও হবে। ফলে দূষণের সৃষ্টি হবে। তবে বাজি বাজি পোড়ানোর আগে সতর্ক থাকতে হবে। সরকারের দেওয়া নিয়ম না মানলেই কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। সোমবার (২০ অক্টোবর) দীপাবলির শুভক্ষণে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাজি ফাটানোর সময় সোমবার সন্ধে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে বাড়তি দু’ ঘণ্টা গ্রিন ক্র্যাকার ফাটানো যাবে। এই নির্দিষ্ট সময়ের আগে বা পরে সবুজ বাজি পোড়ালে নিয়ম লঙ্ঘন হবে।

তবে নিয়ম মেনে গ্রিন ক্র্যাকার ফাটানো যাবে। বাজির বাক্সের গায়ে থাকবে কিউআর কোড। নজরদারির জন্যে কন্ট্রোল রুমও খোলা থাকবে। ২১ অক্টোবরের মধ্যে যে কোনও অভিযোগ জানানো যাবে কন্ট্রোল রুমে। তার জন্যে (০৩৩) ২২০২ ৩০৫৭ ও টোল ফ্রি নম্বর ১৮০০ ৩৪৫ ৩৩৯০-তে ফোন করতে পারেন। সুতরাং বাজি ফাটানোর আগে সতর্ক হোন। প্রশাসনিক নিষেধাজ্ঞা না মানলেই শাস্তি অনিবার্য।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু