পাকিস্তানকে খুশি করতে ভারতের সঙ্গে হাসিনা জমানার ১০ চুক্তি বাতিল ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। ‘প্রভু’ শাহবাজ শরিফ সরকারকে খুশি করতে শেখ হাসিনা জমানায় হওয়া ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল করে দিয়েছেন মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। তদারকি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না।’ ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল করায় খুশি বিএনপি-জামায়াত ইসলামী-এনসিপির মতো পাকিস্তানপন্থী দলগুলি। তবে শুধু ১০ চুক্তি বাতিলে খুশি নন তিন দলের নেতারা। শেখ হাসিনা জমানায় ঢাকা-নয়াদিল্লির মধ্যে হওয়া সব চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই পায়রা বন্দর উন্নয়ন, বিদ্যু‍ৎ ক্রয়-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের দাবিতে সরব হয় পাকিস্তানপন্থী দলগুলি। ক্ষমতায় আসার পরেই ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট সহ বেশ কিছু সুবিধা বাতিল করে দেন মোল্লা ইউনূস। এমনকি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেন। বাকি চুক্তিগুলি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ‘শেখ হাসিনা জমানায় ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল তার মধ্যে ১০ চুক্তি বাতিল করা হয়েছে। ওই ১০ চুক্তি হল- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং ভারতীয় প্রতিরক্ষা সংস্থা জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি।’ পাশাপাশি গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ারের সঙ্গে হওয়া বিদ্যু‍ৎ চুক্তি, গঙ্গা জলবন্টন চুক্তিও পুনর্বিবেচনা করা হচ্ছে।’

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন