তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, কী করেছেন ঢালিউড অভিনেত্রী?

এবার ফ্রিতে শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভাঙার অভিযোগ উঠল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ এবার ফ্রিতে শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভাঙার অভিযোগ উঠল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। একজন নারী উদ্যোক্তা দাবি করেছেন যে, অভিনেত্রী তাঁর কাছ থেকে ফ্রিতে শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এই নিয়ে বর্তমানে সমালোচনার ধুম উঠেছে অভিনেত্রীকে ঘিরে। যদিও এই অভিযোগে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। ঘটনার সূত্রপাত হয়েছিল গত জানুয়ারিতে। অভিযোগ, তিশা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে ‘এ্যাপোনিয়া’ নামক একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করে ছিলেন। সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান কেনার জন্যে। এরপর উদ্যোক্তা তিশাকে একটি হলুদ জামদানি শাড়ি পাঠান। এবং তা পছন্দও করেন অভিনেত্রী। যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা। কিন্তু উদ্যোক্তা তিশার জনপ্রিয়তার কারণে সেটি ফ্রিতে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

তবে শর্ত হল, তিশাকে সেই শাড়িটি পরে তাঁর ব্র্যান্ডের প্রমোশন করতে হবে। এরপর তিশা উদ্যোক্তার দেওয়া শর্তে রাজি হয়ে যান। এবং একই দিনে অভিনেত্রীকে তাঁর পছন্দ করা শাড়িটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, ১০ মাস হয়ে গেলেও অভিনেত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করেননি। অর্থাৎ তিনি ব্র্যান্ডের শাড়ি টি পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। এমনকী উদ্যোক্তার অভিযোগ, এরপর অনেকবার তিশার সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনও সাড়া দেন নি। এখন উদ্যোক্তা তিশার কাছ থেকে শাড়ির টাকা ফেরৎ চাইছেন। নয়তো তিনি আইনত ব্যবস্থা নেবেন বলেও হুঙ্কার দিয়েছেন। তবে এই বিষয়ে তিশার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

যেখানে অভিনেত্রী বলেছেন, তাঁকে প্রতারক বলার কারণ নেই। তিনি অভিযোগকারীর থেকে উপহার পেয়েছেন। তবে যদি তাঁকে দিয়ে শাড়ির শুট করাতে হয়। তাহলে পারিশ্রমিক নিয়েও আলোচনা করতে হবে। আজব মহিলা উদ্যোক্তা। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকার নানা কারণে বিতর্কে উঠেছিলেন অভিনেত্রী। ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে তিশার একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হলে এ নিয়ে তখন তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে সেই সব বিতর্ক অভিনেত্রীকে নাড়িয়ে দিতে পারেনি। স্বাভাবিক ছন্দেই অভিনয় করছেন। বাংলাদেশের ছোট পর্দায় তাঁর ভাল রাজত্ব রয়েছে। এছাড়া শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন। এছাড়াও বলিউড অভিনেতা শারমান যোশীর সঙ্গে তিনি জুটি বেঁধে কলকাতার ছবিতেও ডেবিউ করবেন।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন