রেশন সমস্যা সমাধানে হেল্পলাইন নম্বর চালু খাদ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের মানুষের রেশন পরিষেবার পেতে যাতে কোনরকম সমস্যা না হয় তারজন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে খাদ্য দফতর। রেশন পেতে গেলে অনেক সময় গ্রাহককে একাধিক সমস্যায় পড়তে হয়। সেই সমস্ত সমস্যা দ্রুত ও স্বচ্ছ সমাধান করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে খাদ্য দফতর। চালু করা হচ্ছে বিশেষ কল সেন্টার। নাগরিকরা অভিযোগ জানালে তার সমাধান কতটা কিভাবে হচ্ছে তা সহজেই জানা যাবে।

সূত্রের খবর, প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিটের নম্বর দেওয়া হবে। ফলে অভিযোগকারীরা সহজেই পরবর্তী আপডেট জানতে পারবেন। একই সমস্যার যাতে গ্রাহকরা না পড়েন, বারবার সেই দিকেও নজর রয়েছে প্রশাসনের। কোন সমস্যার সমাধানে প্রশাসনিক ঘাটতি থাকলে তা দূর করা সহজ হবে এই প্রক্রিয়ার মাধ্যমে। কেন্দ্রীয় কল সেন্টারের পাশাপাশি একটি হেল্প করে রাখা হবে। কেন্দ্রীভূত কল সেন্টারটি সপ্তাহের সাত দিন সকাল থেকে রাত পর্যন্ত ১২ ঘণ্টা কাজ করবে। মানুষের সুবিধার জন্য বাংলা ইংরেজি হিন্দি তিন ভাষাতেই সাহায্য করা হবে। হেল্পলাইন নম্বরগুলি হল ১৯৬৭, ১৪৪৪৫ এবং ১৮০০৩৪৫৫৫০৫।  রেশন পরিষেবায় যুক্ত নাগরিকরাই নন, ধান বিক্রয়কারী কৃষকরাও সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

অনেক সময় দেখা যায় কেন্দ্রীয় রেশন পেতে সমস্য়ায় পড়তে হয় সাধারণ মানুষকে। সেই সমস্যা থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেশনের সঙ্গে যুক্ত নাগরিকরা খুব সহজেই এবার সমস্যার সমাধান করতে পারবেন। খাদ্য দফতরের পক্ষ থেকে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay