আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেনজির ঘটনা, হাসিনা ঘনিষ্ট ১৫ সেনা কর্তাকে‌ জেল হাজতে পাঠানোর‌ নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: আওয়ামী লিগের আমলের হাসিনা ঘনিষ্ট ১৫ সেনা কর্তাকে‌ জেল হাজতে পাঠানোর‌ নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অপহরণ, গুম, নির্যাতন , খুন, জুলাইয়ে মানব বিরোধী অপরাধের জন্য তিনটি ভিন্ন মামলা হয়েছে। বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুন্যাল এই আদেশ দিয়েছে। এই ট্রাইবুন্যালে রয়েছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক সবাইকে হাজিরার কথা বলা হয়েছে। ৭ দিনের মধ্যে দুই ন্যাশনাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গুম করার ২ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২০ নভেম্বর। জুলাই আন্দোলনের সময় খুন ও ২ গুমের মামলায় অভিযুক্ত সেনাকর্তাদের অন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে হাজির করানো হয়েছিল বুধবার। ওই তিন আলাদা আলাদা  মামলায় আনুষ্ঠানিক অভিযোদের ওপরে শুনানি হয়েছে। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন ভ্যানে করে ১৫জনকে নিয়ে আসা হয় ট্রাইবুন্যালে।  তাঁদের হাতির করার সময় যাতে কোনও অশান্তি না হয় সেদিকে কড়া নজর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ভোর থেকে কড়া নিরাপত্তা ছিল ঢাকার কাকরাইল, মৎস্য ভবন, পল্টনসহ বিভিন্ন পয়েন্ট। পুলিশ-র‌্যাবের পাশাপাশি বিজিবি-সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।  জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা এবং দুটি গুমের মামলায় অভিযুক্ত রয়েছেন ২৫ জন কর্মরত সেনা ও প্রাক্তন সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জন। ৩২ জনের মধ্যে রয়েছেন পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‍্যাবের প্রাক্তন তিন মহাপরিচালক। চলতি মাসের শুরু দিকে অভিযোগ নেওয়ার পর ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেয়।

Published by:

Share Link:

More Releted News:

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ