দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা নব নির্মিত উডবার্ন-২ ভবনে শুরু আউটডোর পরিষেবা

নিজস্ব প্রতিনিধি : গত সেপ্টেম্বরে এসএসকেএম হাসপাতালে উডবার্ন ২ ওয়ার্ডের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ওয়ার্ডের আউটডোর পরিষেবা শুরু বুধবার। এদিন বিকেল থেকে রাত নটা পর্যন্ত চিকিৎসকরা রোগীদের দেখবেন। ৩টি ধাপে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম ধাপে দেখানো যাবে। আবার বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত দেখানো। আবার বিকেল সাতটা থেকে রাত নটা পর্যন্ত রোগী দেখা হবে এই ভবনে।

জানা গিয়েছে, প্রতিক্ষেত্রে দুই ঘন্টায় তিনটি করে বিভাগের আউটডোর চলবে। অর্থাৎ তিনজন চিকিৎসক হাজির থাকবেন একই সঙ্গে। একজন চিকিৎসক একদিনে একটি ফ্লটেই বসতে পারবেন। একেকজন চিকিৎসক ১০ জন করে রোগী দেখবেন। অর্থাৎ একটি বিভাগের তিনজন চিকিৎসক মিলে মোট ৩০ জন রোগীকে দেখবেন। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্লট বুকিং করা যাবে। তারজন্য চব্বিশ ঘন্টা আগে টাকা জমা দিতে হবে। যদিও এখানে এখনও পর্যন্ত অনলাইন ব্যবস্থা চালু হয়নি। তাই হাসপাতালে গিয়েই বুকিং করতে হবে। বুকিং করার পরে জানা যাবে কবে কখনও কত নম্বর রোগী হিসেবে চিকিৎসক দেখবেন। জানা যাচ্ছে আউটডোর দেখাতে গেলে ৩৫০ টাকা জমা করতে হবে। চিকিৎসক পাবেন ৩০০ টাকা। বাকিটা হাসপাতালে তহবিলে জমা হবে।

সম্প্রতি, এই ওয়ার্ডে প্রাইভেট কেবিন থেকে শুরু করে এইচডিইউ, আইসিইউতে কত খরচ হবে তা জানানো হয়েছে। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সব খরচের হিসেব জানানো হয়েছে। এই ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৬৬কোটি ৬৩ লক্ষ টাকা। জানা গিয়েছে, ১১ তলা বিল্ডিংয়ে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে ২ ধরনের প্রাইভেট কেবিন। সাধারণ কেবিনে খরচ দৈনিক ৫ হাজার টাকা। রয়েছে ডিল্যাক্স কেবিন। সেখানে কেউ থআকতে চাইলে, তার খরচ হবে দৈনিক ৮ হাজার টাকা। HDU-তে খরচ হবে দৈনিক ১২ হাজার টাকা। পাশাপাশি বাইপ্যাপ ও ভেন্টিলেশনের আলাদা খরচ রয়েছে। কোনও রোগীর আইসিইফ-র প্রয়োজন হলে তার খরচ দৈনিক ১৫ হাজার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অলাভজনক মডেলে করা হয়েছে। এই রেট চার্জ থেকে আসা আয় থেকেই নতুন উডবার্ন ভবনের খরচ মেটানো হবে। সরকার এখানে আর্থিক ভরতুকি আর দেবে না বলে জানানো হয়েছে। যিনি দেখছেন তিনি পাবেন ৩০০ টাকা। ৫০ টাকা যাবে হাসপাতালের তহবিলে।

Published by:

Share Link:

More Releted News:

নওদায় তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর, বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

‘স্বামীর মৃত্যুর বিচার চাই’, ভোট দিয়ে বললেন ওয়াকফ অশান্তিতে মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী

আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনের দ্বারস্থ

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ