কালীপুজোর সন্ধ্যায় নতুন জামা কাপড় পড়ে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি,রামচন্দ্রপুর: পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় নাবালক কিশোর নিখোঁজ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।নিখোঁজ কিশোরের নাম অঙ্কুশ মহালদার(Ankush Mahaldar) (বয়স ১৩)। পরিবার সূত্রে জানা গেছে, কালীপুজার দিন সোমবার সন্ধ্যায় নতুন জামা কাপড় পরে বাড়ি থেকে বেরিয়ে যায় অঙ্কুশ। এরপর থেকেই সে আর ফেরেনি। দীর্ঘ সময় কেটে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।হতাশাগ্রস্ত পরিবার ইতিমধ্যেই পুরাতন মালদা থানায়(Old Malda P.S.) একটি নিখোঁজের ডায়েরি করেছে। বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ পরিবারের সঙ্গে দেখা করেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা।

তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বস্ত করেন এবং থানার তরফেও খোঁজ চালানো হচ্ছে বলে জানান। আরো জানা গেছে সোশ্যাল মিডিয়া তার ছবির মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে যাতে দ্রুত তাকে পাওয়া যায়।পরিবার সূত্রে আরও জানা গেছে, অঙ্কুশ মানসিকভাবে কিছুটা দুর্বল ছিল। তবে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ জোর তল্লাশি শুরু করেছে।পুজোর এই আনন্দের মরসুমে এমন এক ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।

অঙ্কুশের বাবা সঞ্জয় মহালদার(sanjay Mahaldar) পেশায় রাজমিস্ত্রি, মা গৃহিণী। পরিবারের সদস্যরা অঙ্কুশের দ্রুত ফিরে আসার প্রার্থনা করছেন। পুলিশ এলাকার সিসিটিভির(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে।এদিকে,কালীপুজো উপলক্ষে ইংরেজবাজারের নরহাট্টা অঞ্চলের জোতগোপাল গ্রামে বসেছিল মেলা। আর সেই মেলাতেই চলছিল জুয়ার আসর। মঙ্গলবার রাত তিনটা নাগাদ খবর পেয়ে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ। আটক করে ওই গ্রামের ১৫ গ্রামবাসীকে। ‌ গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ভাঙচুর করে সেই জুয়ার ঠেক। গ্রামবাসীরা বাধা দিলে লাঠিচার্জ হয় বলে অভিযোগ। এরপরেই বুধবার সকালে ইংরেজবাজার থানার সামনে এসে বিক্ষোভ দেখান জোতগোপাল গ্রামের বাসিন্দারা।

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর