Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলকাতা থেকে শ্রীনগরে যাওয়ার পথে ইন্ডিগো বিমানে জ্বালানি লিক, জরুরি অবতরণ বারাণসীতে

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাণসী: কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় মাঝপথে বিপত্তি ইন্ডিগোর বিমানে। বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে(Varanashi International Airport) জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। কারণ বিমানটির জ্বালানি লিক করছিল। বারানসি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন বিমানটিতে ১৬৬ জন যাত্রী এবং কর্মী ছিলেন। বিমান থেকে তাদের সবাইকে নামিয়ে আনা হয়। এরপর বিমানে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ওই জ্বালানি লিক বন্ধ করা হয়। বিমানবন্দরের ডিরেক্টর পুনিত গুপ্ত জানিয়েছেন ৬৯৬১ নম্বর ইন্ডিগো(Indigo) বিমানের পাইলট কলকাতা থেকে যাত্রী নিয়ে উড়ে শ্রীনগরে যাওয়ার সময় জ্বালানি লিক হচ্ছে বলে জানতে পারেন। তারপরেই তিনি বারাণসীর এক ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন।

বিমানটিকে জরুরী ভিত্তিতে অবতরণ করানোর অনুরোধ জানান তিনি। এরপরই সেখান থেকে ছাড়পত্র মিললে বিকেল চারটে বেজে দশ মিনিটে বিমান টিকে অবতরণ করানো হয় বারাণসীতে(Varanashi)। এরপর বিমানে যাত্রী ও বিমান কর্মীদের নামিয়ে গোটা বিমানটিকে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় দীর্ঘক্ষণ ধরে। জ্বালানি যেখান থেকে লিক হচ্ছিল তা বন্ধ করা হয়। তারপর আবারো সমস্ত যাত্রীদের বিমানবন্দর থেকে ওই বিমানে তুলে শ্রীনগরের(Srinagar) পথে রওনা করানো হয়। এই ঘটনায় সাময়িক আতংক সৃষ্টি হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে।

সকল যাত্রী এবং বিমান কর্মীরা সুরক্ষিত বলে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ১২ জুন আমেদাবাদে লোকালয়ে ভেঙ্গে পড়েছিল এয়ার ইন্ডিয়ার(AirIndia) বোয়িং বিমান। আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরেই সেটি ভেঙে পড়েছিল। প্রাণ হারিয়েছিলেন ২৬০ জন । তারমধ্যে বিমানে ছিলেন ২৪১ জন যাত্রী। এই দুর্ঘটনার পর থেকেই বিমান চলাচলের ক্ষেত্রে কোন রকম অসুবিধা দেখা দিলে তৎক্ষণাৎ বিমানের পাইলটরা জরুরী অবতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি