ভাইয়ের কপালে নয় ,বোনের কপালে চন্দন দিয়ে ‘বোনফোঁটা’ পালিত হল নদিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পরলো কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি আমার ভাইকে ফোঁটা।এবার এই অভয় মন্ত পরিবর্তন হয়ে বোনের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাঁটা। এই মন্ত্রকে সামনে রেখে অভিনব বোন ফোঁটার উদ্যোগ নেওয়া হল নদিয়ায জেলার রানাঘাটে(Ranaghat)। বাড়ছে নারী নির্যাতন, ধর্ষণ শ্লীলতাহানির মত ঘটনা।নারী নিরাপত্তায় বোন ফোঁটার আয়োজন করে রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা, ভাইফোঁটার দিনে এতদিন ভাইয়েদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করছে দীর্ঘদিন ধরে।

কিন্তু বর্তমান সময়ে রাজ্যে যে হারে দিদি ও বোনেদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে এবার ভাইয়েদের রক্ষায় ভাই ফোঁটা নয়, বোনদের রক্ষায় এবার বোন ফোঁটার আয়োজন করল রামনগর নব জাগরণ সংঘ ও লাইব্রেরি(Ramnagar Naba jagaran And Libary)। বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে ক্লাবের পুজা প্রাঙ্গনে এলাকার দিদি – বোনদের নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় ৫০ জন মহিলাকে ফোঁটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা। বর্তমান সময়ে এহেন উদ্যোগ আরও প্রয়োজন বলেই এদিন দাবি করেন উদ্যোক্তারা।

তাদের একটাই দাবি সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন পুরুষ ও মহিলারা এগিয়ে এসে এই ধরনের ঘটনা যাতে বন্ধ করা যায় তা নিয়ে উদ্যোগ গ্রহণ করুক। বোন ফোঁটা উপলক্ষে ছিল নানা ধরনের মিষ্টি, উপহার শঙ্কর ধ্বনি উলুধ্বনি ধান, ধুব্ব সবকিছু।উদ্যোক্তাদের দাবি, এই ধরনের ভাবনা জেলার মধ্যে শুধু নয়, রাজ্যের মধ্যে প্রথম।এই ভাবনা আগামী দিন সর্বত্র ছড়িয়ে পড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন