মৃত তরুণীর যৌনাঙ্গে তাজা শুক্রাণু দেখে চমকে গেলেন চিকি‍ৎসক, ধৃত মর্গের নরপিশাচ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের ফিরল ঢাকা সোহরওয়ার্দি হাসপাতালের মর্গে ঘটা  লজ্জাজনক ঘটনার স্মৃতি। হাসপাতালেরই হিমশীতল মর্গে থাকা এক তরুণীর মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গমের অভিযোগে ডোমের দায়িত্ব পালনকারী এক নরপিশাচ কর্মীর বিরুদ্ধে। মর্গের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করার পর দ্রুত পুলিশ অভিযুক্ত আবু সাঈদকে গ্রেফতার করেছে। ওই নারকীয় ঘটনা সংগঠিত করার অপরাধে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পাঁচ বছর আগে ২০২০ সালে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে সাত তরুণীর মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম করার অভিযোগে গ্রেফতার হয়েছিল সহকারী ডোম মুন্না ভগত (২০)। ওই ঘটনা গোটা দেশেই শোরগোল ফেলে দিয়েছিল। এবারের ঘটনা ময়মনসিংহের মেডিকেল কলেজ ও হাসপাতালের। হালুয়াঘাট থানার সাব ইন্সপেক্টর জামাল মিয়া জানিয়েছেন, ‘গত ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার বাসিন্দা নুরজাহান আক্তার হাসি নামে এক তরুণী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আত্মহতআর আগে এক সুইসাইড নোটে তরুণী লিখে যান, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। স্বেচ্ছায় এই জীবন শেষ করে দিলাম।’ আত্মহত্যার খবর পেয়েই তরুণীর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। লাশ উদ্ধার করে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ওই লাশ নিয়ে যান পেশায় ডোম আবু সাঈদ। মৃতার পরিবারের কেউ সঙ্গে না থাকার সুযোগ নিয়ে মর্গের ভিতরে তরুণীর মৃতদেহের সঙ্গে যৌনসঙ্গম করে।’

পরের দিন মঙ্গলবার সকালে যখন কর্তব্যরত চিকিৎসক মৃতদেহটির ময়নাতদন্ত শুরু করেন তখনই তিনি ধর্ষণের অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেন এবং নিশ্চিত হন যে, মৃতদেহটি মর্গে আসার পরেও তাকে ধর্ষণ করা হয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি কোতোয়ালী মডেল থানা পুলিশের আধিকারিকদের বিষয়টি জানান। ওই কথা শুনে চমকে যান দুঁদে  পুলিশ আধিকারিকরা। তাঁদের সন্দেহ হয় হাসপাতালের মর্গের কর্মী আবু সাঈদকে। হালুয়াঘাট পুরসভার পাঠাগার মোড় থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার সময়ে সে স্বীকার করে, ওই তরুণীকে দেখে লোভ সামলাতে পারেনি। মৃতদেহকে ধর্ষণ করেছে।অতীতেও এমন কোনও নারকীয় ঘটনা সে ঘটিয়েছে কিনা, তা জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। যদিও অভিযুক্ত জানিয়েছে, প্রথমবার এমন অপকর্ম ঘটিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের মতো একটি সংবেদনশীল জায়গায় এমন পাশবিক ঘটনা ঘটায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত মানুষের আশ্রয়স্থলে এমন ঘৃণ্য অপরাধ সংগঠিত হওয়ায় অনেকেই ক্ষোভে ফুঁসছেন। ধৃতের বিরুদ্ধে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন ‘ধৃত মর্গ কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। যাতে এমন বর্বরতা কেউ আর কখনও করার সাহস না পায়।’

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন