বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, রাজ্যে কী প্রভাব? জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তি দুর্বল হওয়ার পরেই আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলেছে। নতুন করে এই নিম্নচাপ তৈরি হওয়ার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, বঙ্গোপসাগরের ওপর যেই নিম্নচাপটি তৈরি হয়েছে। তার প্রভাব খুব বেশি বাংলার উপর নাও পড়তে পারে। কিন্তু সেই নিম্নচাপ শক্তি খুইয়ে ফেলার পর বৃষ্টির সম্ভাবনা প্রায় ছিলই না। কিন্তু শুক্রবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে সপ্তাহের শেষে বাংলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বলে জানা গিয়েছে। বঙ্গোপসাগরে দক্ষিণ আন্দামান সাগরের উপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি শনিবার দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপের পরিণত হতে চলেছে। যার ফলে শনিবার বিকেলের মধ্যেই ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপ পশ্চিম-উত্তর দিকে মুখ ঘুরিয়ে ভারতের দক্ষিণ উপকূলের পূর্বদিক বরাবর এগোবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বৃষ্টিপাত হবে সপ্তাহের শেষে। তারমধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি। মোটামুটি ঝলমলে আকাশ থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মেদিনীপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার ছট পুজোর দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি কিছুটা হলেও বাড়বে। তবে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র