দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেব দেবীর মন্দিরে গিয়ে কখনও কি খেয়াল করেছেন, কোনও দেবদেবীর হাত আশীর্বাদের ভঙ্গিতে উপরে ওঠানো, আবার কারও হাত থাকে নিচের দিকে? কোথাও দু’হাত জোড় করে প্রণাম, কোথাও বা ধ্যানমগ্ন অবস্থায় হাত রাখা কোলে! নিছক প্রতিমার সৌন্দর্য বাড়াতেই কি এমন ভিন্ন ভিন্ন ভঙ্গি নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে গভীর কোনও আধ্যাত্মিক বার্তা? আসলে হিন্দু ধর্মে দেবদেবীদের প্রতিটি মুদ্রারই রয়েছে বিশেষ মাহাত্ম । দেবদেবীর হাতের প্রতিটি মুদ্রাই বহন করে আলাদা তাৎপর্য। ভারতীয় মূর্তিশিল্পে এই বিশেষ ভঙ্গিগুলিকে বলা হয় হস্তমুদ্রা। অভয়, বরদ, জ্ঞান, ধ্যান, অঞ্জলি থেকে ভূমিস্পর্শ দেবদেবীদের এমনই কয়েকটি পরিচিত মুদ্রার পিছনে রয়েছে নানা ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যা।

দেবদেবীদের বিভিন্ন হস্তমুদ্রা ও তার অর্থ

১. অভয় মুদ্রা

অভয় শব্দের অর্থ ভয় থেকে মুক্তি। এই মুদ্রায় দেবতা বা দেবীর একটি হাত উপরের দিকে ওঠানো থাকে এবং হাতের তালু থাকে সামনের দিকে খোলা। ভগবান শিব, বিষ্ণু, গণেশ এবং মা দুর্গার বহু মূর্তিতেই এই মুদ্রা দেখা যায়। এর মাধ্যমে ভক্তদের নির্ভয় থাকার বার্তা দেওয়া হয়। জীবনের কঠিন পরিস্থিতিতেও সাহস ও ধৈর্য ধরে এগিয়ে চলার প্রতীক এই মুদ্রা।

২. বরদ মুদ্রা

বরদ শব্দের অর্থ বরদান করা। এই মুদ্রায় দেবদেবীদের হাত নিচের দিকে থাকে এবং হাতের তালু থাকে ভক্তদের দিকে খোলা। এটি আশীর্বাদ, দয়া, উদারতা ও করুণার প্রতীক। মা লক্ষ্মীর মূর্তিতে এই মুদ্রা বিশেষভাবে দেখা যায়। অনেক প্রতিমায় তাঁর হাত থেকে স্বর্ণমুদ্রা ঝরে পড়তেও দেখা যায়, যা ধনসম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক। ভগবান গণেশের মূর্তিতেও এই মুদ্রা দেখা যায়।

৩. জ্ঞান মুদ্রা

জ্ঞান মুদ্রা যোগ ও ধ্যানের সঙ্গে সম্পর্কিত। এই মুদ্রায় হাতের বুড়ো আঙুল ও তর্জনীর ডগা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। বাকি তিনটি আঙুল সোজা রাখা হয়। যোগী, ঋষি ও ধ্যানমগ্ন সাধকদের মূর্তিতে এই ভঙ্গি দেখা যায়। ভগবান শিবের যোগেশ্বর রূপেও এই মুদ্রার প্রকাশ রয়েছে। এটি আধ্যাত্মিক জ্ঞান, আত্মোপলব্ধি ও একাগ্রতার প্রতীক।

৪. ধ্যান মুদ্রা

ধ্যান মুদ্রা মূলত একাগ্রতা, আত্মচিন্তন ও আধ্যাত্মিক সাধনার প্রতীক। এই ভঙ্গিতে সাধক পদ্মাসন বা সুখাসনে বসেন। দুই হাত থাকে কোলে এবং একটি হাতের তালুর উপর অন্য হাতের তালু রাখা হয়। ভগবান বুদ্ধ এবং ধ্যানমগ্ন শিবের মূর্তিতে এই মুদ্রা দেখা যায়। এর মূল বার্তা হল, বাইরের জগতের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে নিজের মনের ভিতরেও তাকানো প্রয়োজন।

৫. অঞ্জলি মুদ্রা

অঞ্জলি মুদ্রা আমাদের পরিচিত নমস্কারের ভঙ্গি। এই মুদ্রায় দুই হাতের তালু একসঙ্গে জোড় করে বুকের সামনে রাখা হয় এবং মাথা কিছুটা নত করা হয়। ভগবান রামের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা হনুমানের মূর্তিতে এই ভঙ্গি বিশেষভাবে দেখা যায়। এটি ভক্তি, সেবা, শ্রদ্ধা ও আত্মসমর্পণের প্রতীক। পাশাপাশি অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়ার বার্তাও দেয় এই মুদ্রা।

৬. ভূমিস্পর্শ মুদ্রা

ভূমিস্পর্শ মুদ্রা মূলত ভগবান বুদ্ধের মূর্তির সঙ্গে সম্পর্কিত। এই ভঙ্গিতে ডান হাত হাঁটুর উপর দিয়ে নিচের দিকে প্রসারিত থাকে এবং আঙুল দিয়ে মাটি স্পর্শ করা হয়। বৌদ্ধ পরম্পরা অনুযায়ী, জ্ঞান লাভের সময় নানা বাধার মুখোমুখি হয়ে বুদ্ধ পৃথিবীকে সাক্ষী মেনেছিলেন। সেই ঘটনা থেকেই এই মুদ্রার উৎপত্তি বলে মনে করা হয়। এটি দৃঢ় সংকল্প, সত্যের প্রতি নিষ্ঠা ও আত্মবিশ্বাসের প্রতীক।

আসলে দেবদেবীদের মূর্তিতে প্রতিটি হাতের ভঙ্গিই যেন এক একটি নীরব বার্তা। কোথাও তা ভয় জয় করার সাহস জোগায়, কোথাও আবার শেখায় বিনয়, ভক্তি ও আত্মোপলব্ধির পথ। তাই পরের বার মন্দিরে গিয়ে শুধু দেবদেবীর মুখের দিকে নয়, তাঁদের হাতের মুদ্রাগুলির দিকেও একটু নজর রাখুন। হয়তো সেই নীরব ভঙ্গির মধ্যেই খুঁজে পাবেন এক গভীর আধ্যাত্মিক অর্থ।

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন