১২ লাখ টাকায় সালমানকে খুনের সুপারি‌ দেওয়া হয়েছিল

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সলমান। বিশেষ করে, ঢালিউড মহলে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! মাত্র ২৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সলমান। বিশেষ করে, ঢালিউড মহলে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! মাত্র ২৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যু দেশের লাখ লাখ দর্শককে শোকাহত করে ছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইস্কাটনে তাঁর বাড়িতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অর্থাৎ এতদিন পর্যন্ত অভিনেতার মৃত্যুকে ‘অপমৃত্যু’ বলেই দাবি করা হয়েছিল। তবে ২৯ বছর পর অভিনেতার মৃত্যুর মামলাটি নয়া মোড় নিল। জানা গেল, ‘অপমৃত্যু’ নয়, অভিনেতাকে খুন করা হয়েছিল। বিষয়টি নতুন করে সামনে এলো ১৯৯৭ সালে রেজভী আহমেদ ফরহাদের দেওয়া এক জবানবন্দির মাধ্যমে। যেখানে তিনি দাবি করে ছিলেন যে, ‘আমরা সলমান শাহকে হত্যা করেছি। আর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়ে ছিল। হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্যসহ আরও অনেকে জড়িত ছিলেন। হত্যার সময় আমিও উপস্থিত ছিলাম।’

সুতরাং এই জবানবন্দি মেনে নিলে সলমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড। অর্থাৎ তাঁকে সুপারি কালার দিয়ে মারা হয়েছে। আর এই চুক্তিটি করেছিলেন সলমানের শাশুড়ি লতিফা হক লুসি। তবে এই ঘটনায় আরও অনেকে জড়িত ছিলেন। যার মধ্যে রয়েছেন বাংলা চলচ্চিত্র দুনিয়ার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদসহ আরও অনেকে।১৯৯৭ সালে রেজভীর জবানবন্দিতে আরও উল্লেখ রয়েছে যে, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর অর্থাৎ ঘটনার দিন রাতে গুলিস্তানের একটি বারে বসে সলমানকে হত্যার পরিকল্পনা করেছিলেন খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ, ছাত্তার, সাজু ও রেজভী। তখন ফারুক ২ লাখ টাকা বের করে জানিয়েছিলেন যে সলমানের শাশুড়ি তাঁকে এই টাকা দিয়েছেন। সালমানকে খতম করার জন্য তিনি মোট ১২ লাখ টাকা দেবেন। এরপর ডনের সঙ্গে ফারুকের কথাকাটাকাটি হলে পরে তিনি জানান কাজের আগে ৬ লাখ, কাজের পরে ৬ লাখ দেওয়া হবে। এরপরেই সালমানকে হত্যার জন্যে প্লাস্টিকের দড়ি, ক্লোরোফর্ম, রিভলবার ও সিরিঞ্জসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়।

সেই রাতেই ঠিক আড়াইটা নাগাদ সালমানের ইস্কাটনের বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। কথা অনুযায়ী কাজ এগিয়েছে। ঘটনাস্থলে হাজির ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি এবং আত্মীয়া রুবি। তখনই ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। এরপর সলমান টের পেয়ে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আজিজের নির্দেশে অভিনেতাকে ইনজেকশন পুশ করা নয়। এবং নিমেষেই মৃত্যু হয় অভিনেতার।আর সেটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে তাঁকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। পারিবারিক কলহের জেরেই খুন করা হয়েছে অভিনেতাকে। এখনও পর্যন্ত তাঁর হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে শণাক্ত করা হয়েছে। আর সলমানের খুনের প্রধান হত্যাকারী হলেন তাঁর প্রাক্তন স্ত্রী সামিরা হক, আর তার শাশুড়ি। অন্য ১০ জন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন