৮ মাস আগে বিয়ে! বাইপাসের ধারে অফিস থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি : EM বাইপাসের কাছে এক পানীয় প্রস্তুতকারক সংস্থার বাথরুম থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কবির হোসেন মোল্লা নামে ওই যুবককে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নরেন্দ্রপুরে।

সূত্রের খবর, আটমাস আগে বিয়ে হয়েছিল বছর ৩০-র কবির হোসেন মোল্লার। EM বাইপাসের কাছে এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন তিনি। গত ২২ অক্টোবর পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল বলে জানা গিয়েছে। ওইদিন কাজে এসেছিলেন। পরিবারের দাবি, ২২ অক্টোবর দুপুরের পর যোগাযোগ করা যায়নি কবিরের সঙ্গে। তাঁর ফোন বন্ধ ছিল। বৃহস্পতিবার অফিসে গিয়ে তাঁর খোঁজ করা হলে জানানো হয়, শিফট শেষ হয়ে যাওয়ায় সে চলে গিয়েছে। কিন্তু রেজিস্টারে বেরিয়ে যাওয়ার সাইন নেই। এরপরেই সেখানে ক্ষোভে ফেটে পড়ে পরিবার।

শুক্বার সকালে ওই সংস্থার বাথরুম থেকেই উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। এখানেই প্রশ্ন উঠছে, কখন খুন করা হয়েছে তাঁকে? বুধবার খুন হলে বাথরুমে কেউ তাঁকে দেখতে পেল না কেন? এরপরেই খবর যায় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই জানা যাবে কখন খুন করা হয়েছে ওই যুবককে। গায়ে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান এটি পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে।

পরিবারের অভিযোগ, সংস্থার মধ্যেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বাড়ির ছেলেকে। ঘটনার পরেই সংস্থার একাধিক কর্তৃপক্ষের খোঁজ নেই। শুক্রবার সকালে দেহ উদ্ধারের খবর পেয়েই অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  নরেন্দ্রপুর থানার পুলিশ। পরিস্থিতি তাঁরাই নিয়ন্ত্রণে আনে।

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের