বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তানের জুনিয়র হকি টিম

শুক্রবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) এই তথ্য নিশ্চিত করেছে।তারি জানিয়েছে, পাকিস্তানের জন্য শীঘ্রই একটি বিকল্প দল ঘোষণা করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২২ এপ্রিল পহেলগাঁও অতর্কিত সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানের উপর মেজাজ খাট্টা ভারতের। তা নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে। দুই দেশই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা প্রভাবিত করছে দুই দেশের বিনোদন ও ক্রীড়ামহল কে। এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করার পরেও ট্রফি পায়নি ভারত। এর মধ্যেই রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিহারের রাজগীরে অনুষ্ঠিত ২০২৫ সালের এশিয়া কাপ হকিতেও পাকিস্তান দল অংশগ্রহণ করে নি। এবার শুরু হবে ২০২৫ সালের জুনিয়র হকি বিশ্বকাপ।এবার সেখান থেকেও নিজেদের প্রত্যাহার করে নিল পাকিস্তান। অর্থাৎ বিশ্বকাপে খেলতে ভারতে আসছে না পাকিস্তান জুনিয়র হকি টিম।

কারণ এবার জুনিয়র হকি বিশ্বকাপের আয়োজক ভারত। তাই ভারতে খেলতে আসবে না পাকিস্তানের জুনিয়র হকি বাহিনী। শুক্রবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) এই তথ্য নিশ্চিত করেছে।তারি জানিয়েছে, পাকিস্তানের জন্য শীঘ্রই একটি বিকল্প দল ঘোষণা করা হবে। যেখানে কোনও বাধা ছাড়াই প্রতিযোগিতাটি অব্যাহত রাখার জন্য টুর্নামেন্টে পূর্ণ সংখ্যক দল থাকবে। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই এবং মাদুরাইতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র হকি বিশ্বকাপের।

টুর্নামেন্টে চব্বিশটি দল অংশগ্রহণ করবে। একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান হকি ফেডারেশন আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) কে জানিয়েছে যে তারা ভারতে অনুষ্ঠিতব্য এফআইএইচ পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। পাকিস্তান এই টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিল। তবুও তাদের টিম ভারতে খেলতে যাবে না। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যদিও বিশ্বকাপ থেকে পাকিস্তানের প্রত্যাহার টুর্নামেন্টে কোনও প্রভাব ফেলবে না। বাকি দলগুলির প্রস্তুতি পুরোদমে চলছে। জুনিয়র হকি বিশ্বকাপ, মুলত বিশ্বজুড়ে উদীয়মান তরুণ হকি খেলোয়াড়দের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সম্প্রতি, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্ক নিষিদ্ধ করেছে। যাই হোক, পাকিস্তানি জুনিয়র হকি টিমেদ প্রত্যাহারের ফলে টুর্নামেন্টের গ্রুপ এবং ম্যাচগুলির পুনঃসূচি তৈরি হবে। আয়োজকরা চান ভারতে টুর্নামেন্টটি সম্পূর্ণ সফল হোক। এদিকে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকি জানিয়েছেন যে, জুনিয়র হকি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তানের দরজা চিরকাল খোলা থাকবে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক