প্রকাশ্যে চুমু খাওয়াতে দোষ নেই! বেকসুর খালাস শিল্পা

১৫ বছর পর চুম্বন মামলায় বেকসুর খালাস হলেন অভিনেত্রী শিল্পা শেট্টী ও হলিউড অভিনেতা রিচার্ড গেরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছর পর চুম্বন মামলায় বেকসুর খালাস হলেন অভিনেত্রী শিল্পা শেট্টী ও হলিউড অভিনেতা রিচার্ড গেরে। সালটা ২০০৭, ২৪ শে জানুয়ারি রাজস্থানে এক অনুষ্ঠানে শিল্পাকে জড়িয়ে ধরে প্রকাশ্যেই চুমু খান হলিউড অভিনেতা রিচার্ড গেরে। রাজস্থানের সেই অনুষ্ঠানে মুখ্য অতিথির তালিকায় ছিলেন শিল্পা ও রিচার্ড। দু’জনের প্রকাশ্যে চুম্বন খাওয়া নিয়ে হইচই পড়ে যায় গোটা দেশেই। ভরা সমাবেশে আচমকাই শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খান হলিউড অভিনেতা। যাতে আপত্তি দেখান নি খোদ শিল্পা। কিন্তু ভারতের মত রক্ষণশীল সমাজে যা চক্ষুলজ্জার শিকার হয়।

অশ্লীলতার অভিযোগ এনে ২০০৭ সালেই রাজস্থান এবং গাজিয়াবাদে মোট তিনটি মামলা দায়ের হয় দুই তারকার বিরুদ্ধে। মামলাকারীরা দাবি করেন, জেনে বুঝে, ইচ্ছাকৃত ভাবেই প্রকাশ্যে ওই ঘটনা ঘটিয়েছেন শিল্পা ও রিচার্ড। যদিও শিল্পা আদালতের দ্বারস্থ হয়ে জানান রিচার্ডের আচরণ আচমকাই ছিল। চাইলেও প্রতিবাদ করতে পারেন নি। রিচার্ডকে পরবর্তীতে তীব্র আপত্তি জানান বলেও আদালতে জানান শিল্পা। এই সংক্রান্ত সমস্ত মামলায় মুম্বইতে স্থানান্তর করে মুক্তি দেওয়ার আবেদন জানান শিল্পা। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট সেই মামলা মুম্বই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার নির্দেশ দেয়। সেই মামলার শুনানিতে মঙ্গলবার শিল্পাকে বেকসুর খালাস করে দিয়েছেন বিচারপতি।

আদালতের তরফে জানানো হয়েছে, শিল্পার বিরুদ্ধে ওঠা ইচ্ছাকৃত অশ্লীলতা ভিত্তিহীন। ঘটনার পরেই নিজের অবস্থান স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন অভিনেত্রী। এছাড়াও পুলিশের দেওয়া তদন্ত রিপোর্ট এবং যাবতীয় তথ্যপ্রমাণ খতিয়ে দেখে শিল্পাকে নির্দোষ মনে হয়েছে। তাই বেকসুর খালাস করা হল।

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি