ফরসি দেওয়ানের হাত ধরে শুরু হয় চন্দননগরের চাউল পট্টির আদি মায়ের পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর পরেই নাকি সারা বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। তার মধ্যে অন্যতম হল হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের পুজো থেকে অনুপ্রাণিত হয়ে ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন বলে জানা যায়। আরও শোনা যায়, চন্দননগরকে তখন শস্য ভাণ্ডার বলা হত। বিপুল চাল ও অন্যান্য শস‍্য এখান থেকেই রফতানি হত। ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন ফরাসি সরকারের দেওয়ান। চন্দননগর তখন ছিল ফরাসি অধ্যুষিত। তখনকার নাম ছিল ফরাসডাঙা। ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরেই চন্দননগরে প্রথম লক্ষ্মীগঞ্জ বাজারের চাউলপট্টির নিচুপট্টিতে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। যিনি আদি মা নামে সমাদৃত। ৩০০ বছরেরও বেশি পুরনো চাউলপট্টির এই পুজো।

এখানে জগদ্ধাত্রী প্রতিমার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত জগদ্ধাত্রী প্রতিমার ডানদিকে হাতি থাকলেও আদি মায়ের ক্ষেত্রে প্রতিমার বাঁদিকে থাকে হাতি। এখানে দেবীর বাহন সিংহের রং সাদা। বর্তমানে ষষ্ঠীর দিন থেকেই এই আদি মাকে দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ে। চার দিন ধরে এখানে মায়ের পুজো চলে। খুব নিষ্ঠার সঙ্গে মাকে পুজো করা হয় এখানে। মায়ের কাছে অর্পণ করা হয় সহস্র বস্ত্র। তবে তার নেপথ্যে রয়েছে অন্য কারণ। এই বস্ত্র পুজো শেষে বিতরণ করা হয় দুঃস্থ শিশুদের মধ্যে। শুধু তাই নয়, মায়ের কাছে অর্পণ করা ফল পাঠিয়ে দেওয়া হয় সদর হাসপাতালগুলিতে। সেই ফল বিতরণ করা হয় রোগীদের।

চাউলপট্টির এই পুজোকে কেন্দ্র করে চন্দননগরে বিরাট মেলা বসে। নবমীর দিন আয়োজিত হয় বিশেষ ধুনো পোড়ার অনুষ্ঠান। সঙ্গে ভোগ বিতরণ, দণ্ডিকাটা সবকিছুই করা হয়। এই পুজোর সব থেকে বড় বৈশিষ্ট্য হল এখানে পুজোর সমস্ত আচার পালন করেন কেবলমাত্র পুরুষেরাই। মহিলারা পুজোর কাজে হাত লাগান না।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন