বিগ বস 19: ‘অন্যের পরিবার নিয়ে কথা’, সকলের সামনে ক্রিকেটার দীপক চাহারের বোনকে ধমকালেন সলমান

এই সপ্তাহে বেশ কয়েকজন প্রতিযোগী কঠোর সমালোচনার শিকার হবেন, যার মধ্যে শো-এর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী এবং ক্রিকেটার দীপক চাহারের বোন মালতী চাহারও রয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এ সপ্তাহের ‘বিগ বস ১৯’-এর ‘উইকেন্ড কা ভার’ অনুষ্ঠানটি প্রতিযোগিদের মধ্যে কঠিন হতে চলেছে। কারণ সঞ্চালক সলমান খান এ সপ্তাহে প্রতিযোগীদের সম্পূর্ণ রিপোর্ট কার্ড নিয়ে আসবে। এই সপ্তাহে বেশ কয়েকজন প্রতিযোগী কঠোর সমালোচনার শিকার হবেন, যার মধ্যে শো-এর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী এবং ক্রিকেটার দীপক চাহারের বোন মালতী চাহারও রয়েছেন। কারণ এই সপ্তাহে শোতে তানিয়া মিত্তলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন মালতী। তিনি তানিয়া সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, তানিয়া বাইরে একটি প্রাপ্তবয়স্ক দের খেলনার ব্যবসা চালায়। শোতে তানিয়া মিত্তল শুধু অভিনয় করছেন। এটা তার আসল ব্যক্তিত্ব নয়। তানিয়া বাইরের জগত থেকে বেশ আলাদা। তিনি ছোট পোশাকও পরেন। আর শোতে মালতীর বাইরের জগৎ নিয়ে আলোচনা এবং বাড়ির সদস্যদের নিয়ে আলোচনা সালমান খানের পছন্দ হয়নি, কারণ এটি বিগ বসের নিয়ম পরিপন্থী। এই আচরণের জন্য সলমান মালতীকে তিরস্কার করেছেন। সুপারস্টার বলেছেন, “তুমি মারামারি শুরু করো, ভাল কথা… কিন্তু প্রতিক্রিয়া পাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি পালিয়ে যাও। তুমি একটা নতুন কৌশল যোগ করেছো। তুমি বাইরের জিনিসগুলো প্রকাশ করে দাও। সোশ্যাল মিডিয়া খুবই নিষ্ঠুর… মনোযোগ সব তোমার উপর।”

তবে বিষয়টি শুরু হয়েছে মৃদুলের আচরণ থেকে। কারণ তিনি এদিন মালতী ছাড়াও, মৃদুল তিওয়ারি, নেহাল, বসির আলি এবং ফারহানাকে তিরস্কার করবেন। প্রকাশ্যে বিখ্যাত ইউটিউবার মৃদুল তিওয়ারিকেও জোর ধমক দিয়েছেন সলমান খান। বর্তমানে চলছে বিগবস ১৯। সেখানেই প্রতিযোগী তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা তথা বিখ্যাত ইউটিউবার মৃদুল তিওয়ারি। শোয়ের সঞ্চালনা করছেন সলমান খান। প্রতি সপ্তাহের শেষে তিনি শোয়ে আসেন। প্রতিযোগীদের সমস্যাগুলি উত্থাপন করার চেষ্টা করেন। এবং সপ্তাহের শেষেই ঘর থেকে এক একজন করে প্রতিযোগী বেরিয়ে যান। অর্থাৎ এলিমিনেশন হয়। ইতিমধ্যেই এই সপ্তাহের বিগবসের প্রোমো রিলিজ হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, ইউটিউবার মৃদুল তিওয়ারির উপর চটে লাল হয়ে আছেন সলমান খান। কিন্তু কেন? আসলে মৃদুল বিগ বস ১৯-এর অন্যতম ব্যর্থ প্রতিযোগী। সলমান খান তাঁকে প্রতি সপ্তাহে খেলায় সক্রিয় থাকার এবং সমস্যাগুলি উত্থাপন করার পরামর্শ দেন। অনুষ্ঠানের অর্ধেক সময় শেষ হয়ে গেলেও মৃদুল তিওয়ারি এখনও একইরকম কাজ চালিয়ে যাচ্ছেন। সঞ্চালকের কথা অমান্য করে। এমনকি তাঁর ব্যবহারেও কোনও পরিবর্তন আনেননি। যখন শোয়ের আরেক প্রতিযোগী তানিয়া মিত্তাল তাঁকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন, তখন মৃদুল পুরো বাড়ির সামনে তাঁকে দানবীয় বলে অপমান করেন।

 

আর মৃদুলের এই কর্মকাণ্ড দেখেই চটেন সলমান। অনুষ্ঠানের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, সলমান খান ইউটিউবার মৃদুলকে তিরস্কার করছেন। সম্প্রতি, তানিয়া মিত্তলকে মৃদুলকে তাঁর খেলার উন্নতি করার পরামর্শ দিয়েছিলেন। কারণ আর মাত্র ৪০ দিন বাকি অনুষ্ঠান শেষ হওয়ার। কিন্তু তানিয়ার বক্তব্য বোঝার পরিবর্তে, মৃদুল বাড়ির সদস্যদের সামনে তাঁকে অপমান করেন। তিনি ক্যামেরার সামনে অন্যান্য গৃহকর্মীদের বলেন যে তানিয়া সকলের সম্পর্কে খারাপ কথা বলছে। আর মৃদুলের বক্তব্য শুনে, পুরো বাড়ি তানিয়ার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং তাকে বাইরে রাখা হয়। তাই তানিয়ার ব্যাখ্যাকে বাড়ির লোকদের কাছে ভুলভাবে উপস্থাপন করার জন্যেই সলমান মৃদুলকে তিরস্কার করেছেন। প্রোমোতে দেখা যায়, রাগান্বিত হয়ে সলমান মৃদুলকে জিজ্ঞাসা কর ছেন যে, “তুমি কি খেলাটা বুঝতে পারছো? তানিয়া তোমার ভালোর জন্যই এটা ব্যাখ্যা করেছে। কিন্তু মৃদুল সবাইকে তানিয়ার বিরুদ্ধে ভুল কথা বলছেন। এই লোকেরা জানতই না যে তুমি একটা খেলা খেলছো।” তখন মৃদুল উত্তর দেন, “তানিয়া তাদের পিঠের পিছনে খারাপ কথা বলছিল।” এরপর সলমান খান মৃদুলকে চিৎকার করে বলেন, “তুমি কি কখনও কারো সম্পর্কে খারাপ কথা বলোনি?” এত ব্যাখ্যার পর, সলমান খান মৃদুলের উপর বিরক্ত হয়ে ওঠেন। এবং তিনি গৌরব খান্নাকে বলেন, “গৌরব, আমি কি তোমাকে বলব… মৃদুল তোমার সম্পর্কে কী বলেছে? এখন, যদি সে বুঝতে না পারে, তাহলে দয়া করে তাকে খেলাটা একটু বুঝিয়ে বলুন।” আর এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তরা সলমান খানের মতামতের সঙ্গে একমত। তারা বলছেন যে তানিয়া কেবল মৃদুলের ভালোর চেষ্টা করছেন। ভক্তরা সলমানের এই আচরণের প্রশংসা করছেন, বলছেন যে এবার দাবাং খান সঠিক বিষয়টি তুলে ধরেছেন। তানিয়া ন্যায়বিচার পাওয়ার যোগ্য। সুতরাং এই পর্বটি নিয়ে উত্তেজিত ভক্তরা।

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের