প্রাণ বাঁচাতে থামানো হল ট্রেন, তবু শেষরক্ষা হল না, মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি: জটিল রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে হাওড়া থেকে বেঙ্গালুরুর পথে রওনা হয়েছিলেন বাবা। আশা ছিল, সন্তান সুস্থ হয়ে ফিরে আসবে। কিন্তু ট্রেন খড়গপুর পেরোনোর পরেই শিশুসন্তানের শুরু হয় প্রবল শ্বাসকষ্ট । মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়েছিল সে। শ্বাসকষ্ট হচ্ছে দেখি সহযাত্রীরা রেল কর্তৃপক্ষকে জানান। তারপর কন্ট্রোল রুমে খবর যায়। সেখান থেকে খবর পাঠানো হয় বেলদা হাসপাতালে। অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের স্টপেজ ছিল না বেলদা স্টেশনে। তা সত্ত্ব রাত সাড়ে বারোটা নাগাদ জরুরী ভিত্তিতে বেলদা স্টেশনে থামানো হয় ট্রেন। অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি শিশুটিকে নিয়ে যাওয়া হয় বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু এত চেষ্টার পরেও ফলাফল হলো শুন্য। শেষ রক্ষা করা গেল না। হাসপাতালে পৌঁছানোর পরেই শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সন্তানকে হারিয়েছেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা আলতাফ। কিন্তু রেল কর্তৃপক্ষ ও সহযাত্রীরা যেভাবে তাঁদের পাশে থেকেছেন সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আলতাফ পেশায় একজন শ্রমিক। বছর তিনেক আগে বিয়ে করেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয় ছেলে সমীরের। কিন্তু জন্ম থেকেই মস্তিষ্কেরা বিরল রোগে আক্রান্ত হয়েছিল সে। এই রোগের নাম হাইড্রোসেফালাস। কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ থেকে শুরু করে পিজি সব জায়গাতেই চিকিৎসা হয়েছিল। কিন্তু কোথাও সঠিকভাবে এই রোগ নিরাময় হয়নি। বাধ্য হয়ে বছর দেড়েক আগে সমীরকে নিয়ে আলতাফ যান বেঙ্গালুরু। সেখানেই হয় অস্ত্রোপচার। সুস্থ হয়ে ওঠে অনেকটা শিশুটি। হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় যদি বড় কোন সমস্যা না হয় তাহলে আর বেঙ্গালুরু আসতে হবে না। কলকাতার যে কোনও হাসপাতালে চেকআপ করালেই হবে।

সবই ঠিক চলছিল । ছন্দপতন ঘটে দিন ১৫ আগে। ফের দেখা যায় সমস্যা, দিনরাত কাঁদতে শুরু করে শিশুটি। সেই সঙ্গে চলে বমি ও শ্বাসকষ্ট। আবার ছেলেকে নিয়ে পিজিতে দৌড়ান বাবা। অভিযোগ, ছেলের অবস্থা এত খারাপ দেখেও ভর্তি নেয়নি পিজি। কখনও পাঠানো হয়েছে নিউরো বিভাগে কখনও বা মেডিসিন বিভাগে। গত্যন্তর না দেখে বাধ্য হয়ে তৎকালে টিকিট কেটে শুক্রবার রাত্রি ১০:৪৫ নাগাদ হাওড়া থেকে বেঙ্গালুরু গামী হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে করে ছেলেকে নিয়ে রওনা দেন আলতাফ। কিন্তু শেষ রক্ষা আর হল না। একটাই আক্ষেপ তাঁর, পিজিতে শুধু শুধু দৌড়াদৌড়ি না করে যদি ১৫ দিন আগে বেঙ্গালুরুতে ছেলেকে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো আজ বেঁচে থাকত তাঁর সন্তান।

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০