বাংলার এই ক্লাবে জগদ্ধাত্রী পুজোয় এবার শ্রদ্ধা জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: জগদ্ধাত্রী পুজো নিয়ে একটি পুরাণের কাহিনী প্রচলিত রয়েছে। মনে করা হয়, মহিষাসুর বধের পর দেবতারা অত্যন্ত উল্লাসিত হয়ে ওঠেন। তাঁরা ভাবতে শুরু করেন যেহেতু দেবী দুর্গা তাঁদেরই সম্মিলিত রূপের প্রকাশ, তাই মহিষাসুর বধ দেবতাদেরই কীর্তি। ব্রহ্মার বরের জন্য প্রয়োজন ছিল একটি নারীদেহের, সেই নারীদেহটুকুই দিয়েছেন মহামায়া। একথা কানে যায় উমার। তিনি তখন দেবতাদের অহং চূর্ণ করতে এবং শক্তি পরীক্ষার জন্য একটি তৃণ খণ্ড ছুড়ে দেন। ইন্দ্র-বায়ু-অগ্নি-বরুণ দেব কেউই সেই তৃণখণ্ড আটকাতে পারেননি। তখন তাদের সামনে আবির্ভূতা হন স্বয়ং জগদ্ধাত্রী। তিনি প্রশ্ন করেন, যে দেবতারা একজন একটি সামান্য তৃণ খণ্ডকে সরাতে পারেন না তাঁরা কিভাবে মহিষাসুরের মতো অসুর বধ করতে পারেন। এভাবেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন সারা পৃথিবীকে যিনি ধারণ করে রয়েছেন তিনিই জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর আর চন্দননগর বাংলার দুই গর্বের নাম। মনে করা হয় বঙ্গদেশে জগধাত্রী পুজোর সূচনা হয়েছিল কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে। তাই যার হাতে বঙ্গে জগদ্ধাত্রী পুজোর সূচনা তিনি নিঃসন্দেহে প্রাতস্মরণীয়। কৃষ্ণনগরের বাঘাডাঙা বারোয়ারি ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এবার শ্রদ্ধা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই পুজো কমিটির এবারের থিম নারী শক্তি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী। সেই থেকেই এই ভাবনা এসেছে বাঘাডাঙা বারোয়ারি ক্লাবের সদস্যদের মনে।

৬ অক্টোবর বাঘাডাঙা বারোয়ারি ক্লাবের খুঁটি পুজো। চলতি বছর এই ক্লাব ১৭০ বছরে পদার্পণ করল। এই পুজোয় দেবী পরিচিত ‘বাঘা মা‘ হিসেবে। তাদের এবারের থিমে নারী শক্তির আবহ থাকছে গোটা মন্ডপ জুড়ে। শুধু তাই নয়, সেই সঙ্গে থাকবে নানাবিধ আলোর খেলা। দেবীর আরতির সময় একসঙ্গে ১০৮ টি ঢাক বেজে উঠবে, প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোতে নিজেদের অন্যরকম ভাবনায় সাজিয়ে তোলে বাঘাডাঙা বারোয়ারী ক্লাব। তাদের প্রতিমা এবং আলোও এই জন্য চর্চিত হয়। এবারও তেমনটা হবেন বলে মনে করছেন উদ্যোক্তারা। চলতি বছর জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর গেলে এবার অবশ্যই ঘুরে দেখে নিন এই পুজো।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন