ধেয়ে আসছে মান্থা, মঙ্গলেই ল্যান্ডফল, বাংলায় কেমন প্রভাব?

Share:

নিজস্ব প্রতিনিধি: ধেয়ে আসছে মান্থা। নিম্নচাপ ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। প্রবল শক্তি নিয়ে সেটি ধেয়ে আসছে উপকূলের দিকে। এর প্রভাবে দেশের একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ থেকে ২৬ বছর আগে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল ওড়িশার উপরে। সেই সময় লণ্ডভণ্ড করে দিয়েছিল গোটা এলাকা। ২৬ বছর পর সেই একই সময়ে আরো একটি ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে। তবে এবারের ল্যান্ডফলের সম্ভাব্য এলাকা অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া। তবে ২৬ বছর আগের সুপার সাইক্লোনের থেকে অনেকটাই দুর্বল মান্থা। এবার ১১০ কিলোমিটার বেগে এটি আছে করতে পারে। মঙ্গলবার এটি আছে পড়তে পারেন। কিন্তু তার প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উপকূলবর্তী এলাকায়। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল। সিটি শক্তি বাড়িয়ে রবিবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপরে সেটি ঘন্টায় ছয় কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।

সোমবার সকালে দক্ষিণবঙ্গের প্রায় জব জেলায় আংশিক মেঘলা আকাশ। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হবে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারেও পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার ভারী বৃষ্টি বীরভূম এবং মুর্শিদাবাদে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। বুধবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে  হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ১০০ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৯ মিলিমিটার।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার