ভারত বিরোধিতার পুরস্কার, বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করার অনুমতি দিল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের সৌজন্যে ‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশকে ফের কাছে ফিরে পেয়েছে একাত্তরে বাঙালি নিধন চালানো পাকিস্তান সরকার। ৫৪ বছর বাদে ‘বিছড়ে হুয়া ভাই’কে ফিরে পেয়ে তাই খুশিতে ডগমগ হয়ে কল্পতরু হয়ে উঠেছে পাক হানাদার বাহিনী। বাংলাদেশকে এবার করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পরেই পাকিস্তানি পোষ্যভৃত্য হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। ওই সরকারের জমানায় গত ১৪ মাসে অতীতের তিক্ততাকে দূরে সরিয়ে রেখে অনেকটা কাছাকাছি এসেছে ঢাকা ও ইসলামাবাদ। দু্ই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। ভারতের পরিবর্তে পাকিস্তান থেকে পণ্য আমদানি করার জন্য ব্যবসায়ীদের ফরমান জারি করেছে ইউনূস সরকার। ব্যবসা ও প্রাণ বাঁচাতে সেই ফরমান মেনে চলছেন বড় ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীগুলি। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৭৮৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে রফতানি করেছে মাত্র ৮০ মিলিয়ন ডলারের পণ্য।

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বসে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক।। বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা। তাছাড়া কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি (আইটি) ও নৌপরিবহণ-সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পাকিস্তানের তরফে বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি সিকিউরিটি প্রিন্টিং ও ব্যাঙ্কিংক্ষেত্রে সব মূল্যমানের নোট, প্রাইজবন্ড ও অন্যান্য নিরাপত্তা সামগ্রী মুদ্রণে ব্যবহৃত নিরাপত্তা কালি সরবরাহের বিষয়ে উন্মুক্ত দরপত্রে অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করা হয়। এমনকি ব্যাঙ্কিং ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণও দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের প্রতিনিধিরা।

প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। ইউনূসের অর্থ উপদেষ্টা জানান ‘নৌচলাচল এবং আকাশপথের যোগাযোগ বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।’ পাকিস্তানের জ্বালানিমন্ত্রী জানান, ‘শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার না থাকায় ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশ থেকে পাট ও ওষুধ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।’

 

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি