লরির ধাক্কায় লাইনচ্যূত ট্রেন, চাপা পড়ে নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনে ধাক্কা দিল পণ্যবোঝাই লরি। ঘটনাটি চট্টগ্রামের সাগরিকা এলাকার । সেখানে চলন্ত ট্রেনে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগামী পণ্যবোঝায় লরি। তাতে ট্রেনের একটি বগিসসহ ইঞ্জিন এবং লরিটি রেল লাইনের উপরেই উঠে পড়ে। লরির চাকায় চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের সাগরিকা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তিনি চট্টগ্রামের পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা। ওই এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি।

জানা গিয়েছে, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভোর ৪টে নাগাদ। ৪টে ২০ মিনিটের দিকে সাগরিকার বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় লরিটি রেললাইনে ঢুকে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ ইঞ্জিন এবং ট্রেনের বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের বাকি মালবাহী বগিগুলোকে সিজিপিওয়াই স্টেশনে নিয়ে আসা হয়েছে

রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা ছিল। গেট খোলা ছিল। ফলে লরিটিও বুঝতে না পেরে এই দ্রুত বেগে চলছিল। শেষ পর্যন্ত সেটি গিয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। একটি ক্রেন নিয়ে এসে রেললাইন পরিষ্কারের চেষ্টা চলছে। শুরু হয়েছে  তদন্ত। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। তারপর থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই লাইনটি শুধু মালবাহী পণ্য নিয়েযাওয়া ট্রেনের জন্যই ব্যবহার করা হয়। তাই অন্য লাইন দিয়ে চলা যাত্রীবাহী ট্রেনে কোনও সমস্যা হচ্ছে না।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি