৪ দিন ধরে অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে, রহস্যময় ঘটনা চন্দ্রকোনায়

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: চার দিন ধরে অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, ঘটনাটি একেবারেই বাস্তব । চন্দ্রকোনা এক নম্বর ব্লকের(Candrakona 1 No Block) লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায় ঘটছে এমনই এক রহস্যময় ঘটনা।গ্রামবাসীর দাবি, নতুন গ্রামে মমতা মিদ্যা নামে এক গৃহবধূ বহু বছর ধরে নিজের বাড়ির সামনে থাকা কাঠাল গাছের তলায় কালীপুজো করে আসছেন। প্রায় চার বছর বন্ধ থাকার পর, এ বছর আবারও কালীপুজোর দিন মাটির প্রতিমা না তুলে ঘটে পুজো হয় সেই গাছতলায়। আর তার ঠিক পরের দিন থেকেই শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। গাছের গায়ে হঠাৎই দেখা যায় রক্তের মতো লাল তরল পদার্থ, যা চার দিন ধরে অবিরাম ঝরছে পড়ছে মাটিতে।

স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতূহল। কেউ বলছেন, দেবীর অলৌকিক উপস্থিতির ইঙ্গিত এটি, আবার কেউ বলছেন, এটি কোনো অশুভ লক্ষণ। অনেকে আবার গাছের নিচে ধূপ-ধুনো জ্বালিয়ে প্রণাম করতে শুরু করেছেন।ঘটনাস্থলে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের মানুষও। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছেন রক্তাক্ত সেই গাছের দিকে। যেন কোনো অলৌকিক রহস্যের সাক্ষী।

তবে প্রশাসন ও বন দফতরের সূত্রে জানা গেছে, বিষয়টি বৈজ্ঞানিকভাবে খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের অভ্যন্তরে থাকা কোনো ছত্রাক বা রাসায়নিক বিক্রিয়ার ফলেই এমন ঘটনা ঘটতে পারে।তবু গ্রামের মানুষ বলছেন,“চার বছর পর পুজো হল। তারপরই গাছ থেকে রক্ত ঝরছে — এটা শুধু বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে না।”অলৌকিক না বৈজ্ঞানিক—রহস্যের জট এখনো কাটেনি। তবে আপাতত নতুন গ্রাম জুড়ে ভাসছে একটাই প্রশ্ন—“গাছ কি সত্যিই কাঁদছে?”

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন