কলকাতার নিউমার্কেট থেকে মালদা পুলিশের হাতে গ্রেফতার ৪ রাজ্যের মাদক পাচার চক্রের কিং পিং

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: আবারো বড় সাফল্য মালদা জেলা পুলিশের । কলকাতার নিউ মার্কেট থেকে গ্রেফতার মাদক পাচারকারবারি কিং পিং।মালদা পুলিশের জালে আন্ত:রাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখকে(Hasmat Sk.) গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকেও।মালদার কালিয়াচকের(Kaliyachak) শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত।

পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ,মনিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করেছিল হাসমত। এরআগেই হাসমত গ্রুপের অন্তত একশো মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের তার মাদক চক্র সক্রিয় বলে জেনেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।হাসমতের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সাগরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখ- কে। সাব্বির মালদার কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা। রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। হাসমত এরাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের। মনিপুর(Manipur) থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির চক্র রয়েছে হাসমতের। মাত্র ২৭ বছর বয়সেই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হাসমত।

সিকিম, দার্জিলিং, কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেল রয়েছে। প্রচুর নামী, বেনামি সম্পত্তি ও জমির মালিক এই হাসমত।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সম্প্রতি মালদা পুলিশের মাদকবিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির কারবার সম্প্রতি মালদার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের(Jharkhand) সাহেবগঞ্জ নিয়ে যায়।হাসমাতের বিরুদ্ধে তদন্ত করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরোও। হাসমত ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আনা হয়েছে মালদায়। ধৃতদের আজ মালদা আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের