মহিলাদের লড়াই নিয়ে তৈরি ‘কাঠগোলাপ’ ছবি নিষিদ্ধ করল মোল্লা ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের পোষ্যভৃত্য ‘রাজাকার’ মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে শুরু হয়েছে তালিবানি শাসন ব্যবস্থা। আফগানিস্তানের তালিবানি সরকার যেভাবে মহিলাদের পর্দানসীন রাখতে চাইছে, ঠিক সেই পথই অনুসরণ করছে মোল্লা ইউনূস সরকার। মহিলাদের লড়াইয়ের গল্প নিয়ে তৈরি ‘কাঠগোলাপ’-কে নিষিদ্ধ ঘোষণা করে তদারকি সরকার বুঝিয়ে দিয়েছে, বদলের বাংলাদেশে তালিবানি শাসন চলছে। ইদানিংকালে বাংলাদেশে নির্মিত কোনও ছবিকে এভাবে নিষিদ্ধ করা হয়নি। সূত্রের খবর, ছবি নিষিদ্ধের পিছনে কলকাঠি নেড়েছেন জামায়াত ইসলামীর পোষ্যভৃত্য তথা মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের অন্যতম সেনাপতি মোস্তফা সারোয়ার ফারুকী।

‘‘কাঠগোলাপ’ ছবিটি তৈরি হয়েছে তিন নারীর জীবন সংগ্রামের গল্পকে কেন্দ্র করে। এদের একজন পুরোদস্তুর গৃহবধূ, একজন কর্পোরেট সংস্থার কর্মী ও একজন শিক্ষিকা। তিন জনের জীবনের গল্প একসূত্রে বোনা হয়েছে। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। তিনটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, কেয়া ও মেঘলা মুক্তা। এছাড়াও অভিনয় করেছেন রাশেদ অপু, এ কে আজাদ, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু ও সুজন হাবিব। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। প্রযোজনা করেছে ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ছবিটির ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (সেন্সর বোর্ডে) জমা দেন প্রযোজক ফরমান আলী। প্রায় দুই বছর ধরে ছাড়পত্র না পাওয়ায় পরবর্তীতে আপিল আবেদন করেন তিনি। দেশে মুক্তি না পেলেও বিভিন্ন দেশের একাধিক চলচিত্র উৎসবে প্রশংসিত হয় ছবিটি।

কিন্তু গত ২৩ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে ‘কাঠগোলাপ’ ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ‘চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩–এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় তা নাকচ করা হয়েছে।’ ছবিটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করা-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি