পার্কস্ট্রিটের হোটেলে যুবক খুনে কিনারা, ওড়িশা থেকে পুলিশের জালে ২

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্কস্ট্রিট হোটেলে রাহুল লাল খুনের কিনারা করল লালবাজার। ওড়িশা থেকে গ্রেফতার হল ২। ধৃতদের নাম শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরা। হোটেলে খুন করে গা ঢাকা দিয়েছিল তারা। দু’জনকেই ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে। ২২ অক্টোবর রাহুল লাল নামে ওই যুবককে খুন করে পালিয়ে যায় শক্তিকান্ত ও সন্তোষ। তদন্ত চালাচ্ছিল লালবাজার। অবশেষে সূত্র মারফত খবর পেয়ে ওড়িশা থেকে লালবাজারের আধিকারিকরা পাকড়াও করে দু’জনকে। গত ২৪ শে অক্টোবর পার্ক স্ট্রিটের হোটেলে বক্স খাট থেকে উদ্ধার হয়েছিল রাহুল লালের দেহ। গলায় বেডশিট পেঁচিয়ে হত্যা করা হয়েছিল তাঁকে। এই খুনের মোটিভ কি তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাদের ওড়িশা থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

নিহত যুবক রাহুল লালের নামে রয়েছে ক্রিমিনাল রেকর্ড ছিল। ৫টি থানায় তার বিরুদ্ধে ছিল অভিযোগ। চুরি ও প্রতারণা সহ একাধিক অভিযোগ থাকার ফলে পুলিশ সেই বিষয়গুলিও খতিয়ে দেখছিল। ২২ অক্টোবর হোটেলে ২ জনের সঙ্গে এসেছিল রাহুল। সেই সময় ২টি আধারকার্ড দেওয়া হয়েছিল। কিন্তু আধারকার্ড দুটি ভুয়ো ছিল বলে পুলিশ জানতে পারে। হোটেলে আসার কিছুক্ষণ পর একজন, আর কিছুক্ষণ পর অন্যজন বেরিয়ে যায়। পরের দিন ঘর থেকে পচা গন্ধ পেয়ে ঘর খুলে বক্সখাট থেকে উদ্ধার হয় রাহুল লালের দেহ। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ক্রিমিনাল রেকর্ড রয়েছে রাহুলের নামে। দামী জিনিস চুরি করে ভিন রাজ্যে পাচার করত সে। পুলিশের অনুমান ছিল, এবারও চুরির জিনিস হাত বদল করার সময় খুনের ঘটনা ঘটে থাকতে পারে। প্রতারণা ও চুরি সংক্রান্ত একাধিক অপরাধে নাম জড়িয়েছে রাহুলের। আসলে কেন খুন করা হল রাহুলকে তা শক্তিকান্ত ও সন্তোষকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে চাইছে পুলিশ।

পুলিশের ধারণা পরিকল্পনা করেই রাহুলকে নিয়ে আসা হয়েছিল হোটেলে। খুনের পিছনে অনেক ভাবনা চিন্তা করেছিল অভিযুক্তরা। শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পোস্টমর্টেমে পেটে মিলেছে মদ। তারপরেই ধারণা করা হয় মদ খাইয়ে বেডশিট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপরে সেই চাদর নিয়ে চলে গিয়েছে আততায়ীরা। কোনও ভাবেই যাতে তারা ধরা না পড়ে তার পরিকল্পনা আগেই করা ছিল। মদের বোতল ও সিগারেটের টুকরো নিয়েও পালায় তারা। পুলিশের প্রথম থেকেই অনুমান ছিল খুন করে ওড়িশায় পালিয়েছে দুষ্কৃতীরা।  তাদের খোঁজে ওড়িষায় গিয়ে অবশেষে হত্যাকারীদের নিয়েই কলকাতায় ফিরছেন তদন্তকারীরা।

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের