রামপুরহাটে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের রামপুরহাটে তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে গুরুতর ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। শেষমেশ প্রতারণার শিকার হয়ে তরুণী রামপুরহাট থানায়(Rampurhat P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, অভিযোগ প্রকাশ্যে আসার পরও বুধবার দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন অভিযুক্ত কাউন্সিলর প্রিয়নাথ সাউ(Councillor Priyanath Shaw), যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব নীরব থাকলেও বিরোধী দলগুলির তরফে কড়া সমালোচনা শুরু হয়েছে ।

ওই তরুণী জানিয়েছেন তার সাথে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিজেকে অবিবাহিত দাবী করে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন ওই কাউন্সিলর। পরবর্তীকালে ওই তরুণী বিবাহ করে এবং একটি শিশু সন্তানের জন্ম দেয়। ওই তরুণীর দাবি শিশুটি তৃণমূল কাউন্সিলরের। ওই সন্তান হওয়ার পর থেকে তার ওপর শারীরিক অত্যাচার করছে ঐ তৃণমূল কাউন্সিলর। শুধু তাই নয় এই অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ওই তরুণীর উপর তার স্বামী ও অত্যাচার শুরু করেছে।

এরপরই তরুণী এই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এক দিকে নিজের স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেছেন এবং অপরদিকে ওই তৃণমূল কাউন্সিলর এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে ওই তৃণমূল কাউন্সিলর সাংগঠনিকভাবে বড় পথ পাওয়া য় তিনি নাকি ওই তরুণীকে হুমকি দিয়েছেন তাকে এবং তার বৃদ্ধ বাবা মাকে উচিত শিক্ষা দেবেন। ওই তরুণী পুলিশের কাছে তার এবং নিজের বৃদ্ধ বাবা-মার প্রাণ রক্ষার আবেদন জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের